Entertainment

পর্যটকে ভরা সমুদ্রসৈকতে সন্তানকে স্তন্যপান করিয়ে বেকায়দায় অভিনেত্রী

সমুদ্রসৈকতে বহু মানুষ তখন উপস্থিত ছিলেন। সেখানেই তাঁর সন্তানকে স্তন্যপান করান অভিনেত্রী। সকলের সামনেই এভাবে স্তন্যপান নিয়ে প্রবল সমালোচনার মুখে অভিনেত্রী।

তিনি বিখ্যাত অভিনেত্রী। প্রেম করছিলেন এক গায়কের সঙ্গে। ৪ মাস আগে তাঁদের সন্তানের জন্ম হয়। সন্তানকে কোলে পেয়ে বেজায় খুশি অভিনেত্রী। স্তন্যপান করানোয় কোনও খামতি রাখতে চাননি তিনি।

একটা দিন তিনি ছুটির মেজাজে ছিলেন। গিয়েছিলেন সন্তানকে নিয়ে সমুদ্রের ধারে বেড়াতে। একটা সুন্দর ছুটির দিন কাটাতে। ৪ মাসের সন্তানের খাদ্য বলতে মাতৃদুগ্ধ। তাই সন্তানকে তার খাদ্য থেকে বঞ্চিত রাখতে চাননি অভিনেত্রী।

তিনি সমুদ্রের ধারে বালির ওপর পিকনিক ম্যাট পেতে বসে পড়েন। তারপর উর্ধ্বাঙ্গ অনাবৃত করে সন্তানকে স্তন্যপান করাতে থাকেন। তাঁর এই স্তন্যপান করানো সোশ্যাল মিডিয়ায় ভাগও করে নেন অভিনেত্রী।

খুব স্বাভাবিক এক চিরায়ত দৃশ্য নিয়ে কিন্তু এরপরই নানা সমালোচনার সৃষ্টি হয়। বছর ৩৫-এর অভিনেত্রী রুমার উইলিসের এভাবে সকলের সামনে বসে সন্তানকে স্তন্যপান করানো সঠিক কাজ হয়নি বলে দাবি করেন অনেকে। অনেকের মতে, সন্তানকে স্তন্যপান করানো একান্তই ব্যক্তিগত বিষয়। সেটা এভাবে সকলকে দেখানোর নয়।

যদিও অভিনেত্রী এত সমালোচনা গায়ে না মেখেই তাঁর তরফ থেকে জানিয়েছেন, এটা তাঁর প্রথম সন্তান। তিনি এই সময়ের প্রতি মুহুর্ত উপভোগ করতে চান। তিনি মনে করেন তাঁর আগে যে মহিলারাই এভাবে সন্তানকে যত্ন করেছেন তাঁরা সঠিক ছিলেন।

তবে রুমার উইলিস যে প্রথম এভাবে সন্তানকে প্রকাশ্যে সকলের সামনে স্তন্যপান করালেন এমনটা নয়। এর আগেও অনেক সেলেব্রিটি এভাবে প্রকাশ্যেই সন্তানকে স্তন্যপান করিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026