Entertainment

যাঁকে কটাক্ষে কুপোকাত করলেন প্রিয়া, জানতে চান তিনি কে?

ভ্যালেন্টাইন সপ্তাহের আগেই বিধ্বংসী ‘সাইক্লোন’-এর কবলে পড়েছেন নেটিজেনরা। সেই ঝড়ে রীতিমত তছনছ হয়ে যাচ্ছে কোটি কোটি পুরুষ হৃদয়ের সাজানো বাগান। কিভাবে সেই ঝড়ের দাপট প্রতিহত করা সম্ভব? উপায় জানা নেই কারোরই। ঈশ্বরের নামজপ করার মতো ২৪ ঘণ্টা এখন সেই ‘সাইক্লোন’-এর নাম মুখে মুখে ফিরছে সকলের।

প্রিয়া প্রকাশ বারিয়ার। মাত্র ১৮ বছর বয়সের সেই কটাক্ষে কুপোকাত ইন্টারনেট দুনিয়া। মোহময়ী চাহনি ও হাসির ছুরিতে একে একে তিনি আঘাত করে চলেছেন প্রেমিক হৃদয়কে। তাঁর বিজয়রথ থামানোর সাধ্যি নেই কারোরই। অবশ্য অষ্টাদশী প্রিয়াকে থামাতে চাইছেননা কেউই।

আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ‘ওরু এদার লাভ’-এর হাত ধরে রাতারাতি ‘স্টার’ বনে গেছেন স্কুল পড়ুয়া প্রিয়া। তাঁর দুই ভুরুর নাচন, দুষ্টুমিষ্টি হাসি আর মায়াবী ইশারায় কাবু হয়ে পড়েছেন দেশ-বিদেশের ‘রোমিও’-রা।

তাহলে ভাবুন, যাঁর দিকে রোম্যান্টিক প্রেমের ইশারা ছুঁড়ে দিয়েছেন ‘সেক্সি’ প্রিয়া, তাঁর এখন কি অবস্থা? কেমন আছেন প্রিয়ার সেই সহপাঠী, দুষ্টুমিতে ভরা ইঙ্গিত দিতে যিনি কম যাননি? যাঁর চোখের ইশারার জবাব দিতেই পাল্টা নয়নের তির ছুঁড়েছিলেন প্রিয়া? যে তিরে বিদ্ধ হয়ে ‘মাণিক্য মালারায়া’ গানের ভিডিওতে ‘বোল্ড’ হতে দেখা গিয়েছিল তরুণকে? কি তাঁর পরিচয়? সোশ্যাল দুনিয়াতেই পাওয়া গেল সেই উত্তর।

প্রিয়ার ‘আশিক’ সহপাঠীর ভালো নাম রোশন আব্দুল রাহুফ। বাড়ি কেরালায়। সেখানকার স্কুলেই পড়াশোনা করেছেন রোশন। প্রিয়ার মতো অতটা জনপ্রিয়তা না পেলেও ফ্যান ফলোয়িং অনেকটাই বেড়ে গেছে তাঁরও। রূপোলী পর্দায় প্রিয়াকে লক্ষ্য করে রোশনের আবেদনময় দৃষ্টি, প্রিয়ার পাল্টা গভীর ইশারায় রোশনের হৃদয়হরণ করা লাজুক হাসি। এইসব এখন রাতের ঘুম কেড়েছে বাস্তবের বহু প্রিয়ার।

মধ্যপ্রাচ্যের আবুধাবিতে জন্ম বছর ১৯-এর রোশন প্রিয়ার মতো নাচটা ভালোই জানেন। ওয়েস্টার্ন বা ক্লাসিক্যাল, দুই ধারার নাচেই সিদ্ধহস্ত রোশন। সিনেমা জগতে হাতেখড়ি হওয়ার আগে একটি ডান্স রিয়্যালিটি শোতে অংশও নিয়েছিলেন তিনি।

তবে নৃত্যশিল্পী নয়, রোশনের এখন একটাই পরিচয়। তিনি অসংখ্য মহিলা অনুরাগীর হৃদয়ের ‘লুঠেরা’। ‘ওরু এদার লাভ’ দিয়েই ৫ ফুট ৭ ইঞ্চির রোশনের এখন একটাই লক্ষ্য, কেরিয়ারের লম্বা দৌড়ের ট্র্যাকে না থেমে স্টেডি এগিয়ে যাওয়া।

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026