Kolkata

আমি বিশ্বাস করি জুহি নির্দোষ : রূপা গঙ্গোপাধ্যায়

শিশুপাচার কাণ্ডে তাঁর বাড়িতে গিয়ে সিআইডি-র জিজ্ঞাসাবাদের পর সাংবাদিক বৈঠক ডেকে ক্ষোভ উগরে দিলেন বিজেপি সংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এদিন বেশ কড়া সুরেই রূপা জানিয়ে দেন, তিনি বিশ্বাস করেন জুহি চৌধুরী নির্দোষ। তিনি জুহিকে কোনও সাহায্য করেননি বলে দাবি করেও রূপার প্রশ্ন যদি তিনি সাহায্য করতেনও, তাহলেও কী সেটা ‘ক্রিমিনাল অফেন্স’ হত?

এদিন বিজেপি সাংসদ সাফ জানান, কেউ কোনও সাহায্য চাইলে তা তিনি লিখিত আকারে নেন বা ই-মেল মারফত নেন। মুখের কথায় তিনি কোনও কাজ করেন না। তাই তাঁকে ফাঁসানো অত সহজ হবে না। বরং রূপার দাবি, দ্রুত এই মামলার নিষ্পত্তি করুক সিআইডি। জিজ্ঞেস করুক তাদের যারা ১০ বছর ধরে ওই এনজিও-টি চালাতে দিয়েছে। সঠিক তদন্তের দাবি জানিয়ে রূপার আশ্বাস, সিআইডি যতবার সাহায্য চাইবে করব। বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলেও রীতিমত আঙুল উঁচিয়ে এদিন দাবি করেন বিজেপি সাংসদ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026