Kolkata

শিশুপাচার কাণ্ডে রূপা গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল সিআইডি

শিশুপাচার কাণ্ড নিয়ে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলেন সিআইডি আধিকারিকরা। প্রায় ২ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর গলফগ্রিনের বাড়িতে গিয়ে এই জিজ্ঞাসাবাদ পর্ব সারা হয়। শিশুপাচার কাণ্ডে রাজ্যের ১ বিজেপি নেত্রী জুহি চৌধুরী ও চন্দনা চক্রবর্তীকে আগেই গ্রেফতার করেছে সিআইডি। সেই সূত্র ধরেই রূপাকে জিজ্ঞাসাবাদ। এদিন বেলা পৌনে ১১টা নাগাদ ভবানী ভবন থেকে সিআইডি-র দুই মহিলা আধিকারিক রূপা গঙ্গোপাধ্যায়ের বাড়ির উদ্দেশে রওনা দেন।

এদিকে জানালায় দাঁড়িয়ে রূপা সাংবাদিকদের জানিয়ে দেন তিনি সিআইডি-র অপেক্ষায় আছেন। কোনও আগাম জামিনের আবেদনও তিনি করেননি বলেই জানান রূপা। এদিন ঘণ্টা ২ জিজ্ঞাসাবাদের পর সিআইডি আধিকারিকরা বেরিয়ে এসে জানান তাঁরা রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এতক্ষণ কথা বলেছেন। পরে আবার দরকার পড়লে তাঁরা আসবেন। বিজেপি অবশ্য রূপা গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পিছনে বিদ্বেষমূলক ষড়যন্ত্রের অভিযোগ সামনে এনেছে। এদিন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার দাবি করেন, এক্ষেত্রে রাজ্যের ক্ষমতাকে কাজে লাগানো হচ্ছে। এটা আসলে রাজনৈতিক লড়াই।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026