National

রাজ্যসভায় রূপার তুলকালাম!

শিলিগুড়ি শিশুপাচার কাণ্ড নিয়ে এদিন সংসদে সরব হন কংগ্রেস সাংসদ রজনী প্যাটেল। এ বিষয়ে বলতে গিয়ে তাঁর নাম নেওয়া হয়েছে বলে দাবি করে উত্তেজিত হয়ে ওঠেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। প্রথমে নিজের আসনে বসেই তিনি চেয়ারম্যানকে উত্তেজিতভাবে তাঁর নাম নেওয়া নিয়ে আপত্তি জানাতে থাকেন। ডেপুটি চেয়ারম্যান তাঁকে আশ্বস্তও করেন, যদি তাঁর নাম কোথাও নেওয়া হয়ে থাকে তবে তা সংসদের রেকর্ডে তোলা হবে না।

কিন্তু তাতেও শান্ত হননি রূপা। ওয়েলে নেমে ডেপুটি চেয়ারম্যানের দিকে আঙুল তুলে চিৎকার করতে থাকেন তিনি। অবস্থা হাতের বাইরে যাচ্ছে বুঝে এগিয়ে আসেন বিজেপি সাংসদ মুখতার আব্বাস নাকভি। রূপাকে শান্ত করে ওয়েল থেকে তাঁকে নিজের আসনে পাঠিয়ে দেন মুক্তার। সেখানে গিয়েও চিৎকার করতে থাকেন বিজেপি সাংসদ। রূপার এই আচরণ সামলাতে গিয়ে তাঁকে চুপ করাতে হিমসিম খেতে হয় ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েনকে।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026