ফাইল : রোহিত শর্মা, ছবি - আইএএনএস
বিশাখাপত্তনমে ভারতীয় দলের সঙ্গে বিমানবন্দরে নামেন ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ তথা ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। সেখানে দলের সঙ্গেই লাইন দিয়ে এগোচ্ছিলেন তিনি। হাতে ছিল একটি গোলাপ।
এদিকে ভারতীয় দলের ছবি অনেকেই তখন ক্যামেরাবন্দি করছিলেন। এই সময় দেখা যায় এক যুবক সেলফি তুলছেন। তাঁর পাশ দিয়ে চলে যাচ্ছেন ভারতীয় দলের খেলোয়াড়েরা।
ওই যুবক হাসি মুখেই ছবি তুলতে থাকেন। সেই সময় সকলকে অবাক করে রোহিত শর্মা যুবকের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর দিকে এগিয়ে দেন হাতে থাকা গোলাপ। ওই যুবককে বলেন গোলাপটি তাঁর জন্য।
কিছুটা হতবাক হয়ে যান ওই যুবক। গোলাপটি হাতে নিয়ে ধন্যবাদ জানাতে যাবেন এমন সময় তাঁকে আরও অবাক করে রোহিত বলেন, উইল ইউ ম্যারি মি? অর্থাৎ তুমি কি আমায় বিয়ে করবে?
রোহিত শর্মার এই মজা সকলেই তারিয়ে উপভোগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়েও পড়েছে। যেখানে শোনাও গেছে রোহিত শর্মার সেই প্রস্তাব।
রোহিত শর্মা মজা করতে পছন্দ করেন। তারই একটি মজার ঘটনা এবার তিনি তাঁর এক ভক্তের সঙ্গে ভাগ করে নিলেন। পুরো ঘটনার ছবি দেখে অনেকেরই হাসি থামছে না।
ব্যাট হাতে দাপুটে রোহিতকে এমন মজা করতে দেখে তাঁরা রোহিতকে একজন দারুণ মানুষ বলেই ব্যাখ্যা করছেন। অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ান ডে সিরিজের মাঝেই এই মজার ঘটনা ঘটে।
ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…
গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…