Sports

টেস্ট ক্রিকেটেও নিজের জাত চেনালেন রোহিত, ওপেন করতে নেমেই সেঞ্চুরি

টেস্টে তাঁর মত প্রতিভাবান ব্যাটসম্যানকে দিয়ে কেন ওপেন করানো হচ্ছেনা তা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা ক্ষুব্ধ ছিলেন। নানা মহল থেকে চাপও ছিল। অবশেষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্টে ভারতীয় দলের হয়ে ওপেন করার সুযোগ পেলেন রোহিত শর্মা। আর প্রথম সুযোগেই নিজের জাত চিনিয়ে দিলেন তিনি। বুঝিয়ে দিলেন এতদিন তাঁকে দিয়ে ওপেন না করিয়ে আখেরে ক্ষতি হয়েছে ভারতীয় ক্রিকেটের। বিশাখাপত্তনমে এদিন খেলা বৃষ্টির জন্য বন্ধ হওয়া পর্যন্ত আউট হননি রোহিত। ১১৫ রানে অপরাজিত রয়েছেন তিনি।

টস জিতে এদিন প্রথমে ব্যাট কারার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ওপেন করতে নামেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল। খেলা চলে প্রায় ৬০ ওভার পর্যন্ত। ভারতের রান ওঠে ২০২। তারপরই বৃষ্টিতে বন্ধ করতে হয় প্রথম দিনের খেলা। তবে এদিন ব্যাট করতে নেমে প্রথম থেকেই নিজের দাপট দেখাতে শুরু করেন রোহিত শর্মা। হিটম্যান যে তিনি যথার্থ অর্থেই তা বুঝিয়ে দেন রোহিত। এদিন ১৭৪ বল খেলে ১১৫ রান করেন রোহিত। যার মধ্যে ৫টি ছক্কা ও ১২টি চার রয়েছে।

রোহিত যেখানে প্রথম দিনের সব ফোকাসটুকু তাঁর দুরন্ত ব্যাটিং দিয়ে শুষে নিয়েছেন সেখানে তাঁর সঙ্গে থাকা মায়াঙ্ক আগরওয়ালও ভাল ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন। ১৮৩ বল খেলে মায়াঙ্কের সংগ্রহ ৮৪ রান। যার মধ্যে ২টি ছক্কা ও ১১টি চার রয়েছে। নেহাত কম নয়। দ্বিতীয় দিনের শুরুতে তাঁর সেঞ্চুরির দিকে তাকিয়ে থাকবে ভারত।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026