Sports

অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ফেডেরার, তাঁর এগিয়ে চলার সব কৃতিত্ব দিলেন স্ত্রীকে

২০টা গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন রজার ফেডেরার। নিজেকে জীবন্ত ইতিহাসে পরিণত করে তোলার পথে আরও একধাপ এগিয়ে গেলেন ক্রীড়া জগতের এই কিংবদন্তি খেলোয়াড়। ৩৬ বছর বয়সেও তিনি যে এখনও টেনিস কোর্টে তাঁর হাঁটুর বয়সী খেলোয়াড়দের চ্যালেঞ্জ ছুঁড়ে জয় ছিনিয়ে নিচ্ছেন, তার জন্য সব কৃতিত্ব রবিবার স্ত্রী মিরকাকে দিয়েছেন রজার। এদিন অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর কার্যতই আপ্লুত হয়ে পড়েন ফেডেরার। বক্তব্য রাখতে গিয়ে স্ত্রীর অবদানের কথা খোলাখুলি স্বীকার করেছেন তিনি।

এর আগে উইম্বলডনের ফাইনালে দেখা হয়েছিল ২ জনের। অস্ট্রেলিয়ান ওপেনে ফের ফাইনালে দেখা। রজার ফেডেরারের মুখোমুখি হলেন মারিন চিলিচ। উইম্বলডনে হারের প্রতিশোধের একটা সুযোগ হাতে এসেছে। ফলে নিজের সবটুকু নিংড়ে লড়াই শুরু করেন চিলিচ। বুঝিয়ে দেন এক ইঞ্চি জমিও তিনি ছাড়ছেন না। প্রথম সেটে ৬-৩ ফলে সহজ জয় পান ফেডেরার। এরপর অনেক টেনিস বোদ্ধাই মনে করছিলেন উইম্বলডনের মতই চিলিচকে উড়িয়ে দেবেন ফেডেরার। কিন্তু দ্বিতীয় সেটেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ঘুরে দাঁড়ান চিলিচ। ৬-৭-এ জিতে নেন সেট। তৃতীয় সেটে ফের ফেডেরার ম্যাজিক। ৬-৩-এ সেট জিতে নেন তিনি। কিন্তু আবার চতুর্থ সেটে চিলিচ ভেল্কি। ৬-৩ পয়েন্টে সেট জিতে খেলায় ফেরেন তিনি। ফলে পঞ্চম ও শেষ সেট নির্ধারক সেট হয়ে দাঁড়ায়। সেই সেটে কিন্তু ফেডেরার বুঝিয়ে দিলেন কেন তিনি গ্রেটেস্ট। অভিজ্ঞতার ভার কাকে বলে সেটা ৬-১-এ চিলিচকে উড়িয়ে দেওয়া থেকেই পরিস্কার।

News Desk

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026