Entertainment

বাপ্পি লাহিড়ীকে সম্মান জানাতে অন্য পথে হাঁটলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

তিনি জনপ্রিয়। তিনি বাঙালি। তিনি স্বনামধন্য, কিংবদন্তি। তিনি বাংলার গর্ব। সেই মানুষটিকেই এবার অন্য পথে সম্মান জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

বাংলা সিনেমার পরম্পরায় একটা যুগ কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে কার্যত দাপটে রাজত্ব করেছেন। শুধু নায়িকা বলেই নয়, ঋতুপর্ণা বিভিন্ন চরিত্রে নিজের প্রতিভা প্রমাণ করেছেন।

সেই ঋতুপর্ণা সেনগুপ্তকে একটি ডার্ক কমেডি সিনেমায় দেখা যেতে চলেছে। যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন গোবিন্দ নামদেব, রাজপাল যাদব, প্রেম চোপড়া, অনুপ জালোটার মত তাবড় অভিনেতা।

সিনেমাটির শ্যুটিংয়ের জন্য মুম্বইতে গিয়ে ঋতুপর্ণা এটা জানিয়েছেন যে এই সিনেমার গল্প ডার্ক কমেডি হলেও ঠিক চেনা ছকের ডার্ক কমেডি নয়। একদম অন্য পথে হেঁটেছে এই সিনেমার কাহিনি। ফলে এটি মনোগ্রাহী হবে।

যদিও এখনও এই সিনেমার নাম স্থির হয়নি। তবে তার আগেই নিজের অভিনয় করা এই সিনেমাটিকে প্রয়াত সুরকার, গায়ক বাপ্পি লাহিড়ীর স্মৃতিতে উৎসর্গ করেছেন ঋতুপর্ণা।

এক বাঙালি অভিনেত্রীর এক বাঙালি কিংবদন্তিকে এ এক অনবদ্য সম্মান প্রদর্শন। ঋতুপর্ণা জানান, এই সিনেমায় অভিনয়ের জন্য বাপ্পি লাহিড়ীই তাঁকে ডেকে পাঠিয়েছিলেন। এই সিনেমায় বাপ্পি লাহিড়ী তাঁর শেষ সুর করেন। সিনেমার অন্যতম প্রযোজকও ছিলেন প্রয়াত বাপ্পি লাহিড়ী।

ঋতুপর্ণা জানিয়েছেন, বাপ্পি লাহিড়ী যখন তাঁকে ডেকে পাঠান তখন সেই সিনেমায় না করা তাঁর পক্ষে সম্ভব ছিলনা। প্রসঙ্গত ঋতুপর্ণা এখন পরপর হিন্দি সিনেমায় নিজের ছাপ রাখতে শুরু করেছেন। তাঁর ‘ইত্তর’ সিনেমার শ্যুটিং শেষ হয়ে গেছে। বাংলায় ‘সল্ট’ নামে সিনেমার কাজও শেষ হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026