কুস্তিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন ‘দঙ্গল’ খ্যাত গীতা ও ববিতা ফোগটের ছোট বোন রিতু ফোগট। পোল্যান্ডে আয়োজিত অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে হরিয়ানার মহিলা কুস্তিগির রিতু জিতলেন রূপো। রিতু গত বছরই কুস্তির কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন।
বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে তিনি বুলগেরিয়ার সেলিস্কাকে ৪-২ ফলে হারান। সেমিফাইনাল থেকে ফাইনালের পথে চিনের কুস্তিগির জিয়াং ঝু তাঁর কাছে ৪-৩ ফলাফলে পরাজিত হন। কিন্তু ফাইনালে তুরস্কের ডেমিরহানের কাছে হেরে যাওয়ার ফলে তাঁর সোনা জয়ের দৌড় থেমে যায়। তবে দিদিদের পথ অনুসরণ করে এগিয়ে যাওয়া রিতু থামার পাত্র নন। আগামী কমনওয়েলথ গেমস ও এশিয়াডই আপাতত তাঁর পাখির চোখ।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…