Entertainment

প্রয়াত রীতা ভাদুড়ি, শোকস্তব্ধ বলিউড

প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী রীতা ভাদুড়ি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন রীতাদেবী। ১০ দিন আগে তাঁকে মুম্বইয়ের ভিলে পার্লের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত দেড়টা নাগাদ তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও সমান সফল রীতা ভাদুড়ি। তাঁকে শেষ দেখা গিয়েছে স্টার ভারতের একটি অনুষ্ঠানে। তাঁর মৃত্যুতে শোক স্তব্ধ বলিউড।

‘৭০-এর দশক থেকে হিন্দি সিনেমার অতি পরিচিত মুখে পরিণত হন রীতা ভাদুরি। ৯০-এর দশক পর্যন্ত প্রায় ৭০টি সিনেমায় তাঁকে দেখা গিয়েছে। নানা চরিত্রেই তিনি সফল ভাবে অভিনয় করে গেছেন। পরবর্তীকালে ছোট পর্দায় একের পর এক সিরিয়ালে তাঁর অভিনয় নজর করেছে সকলের। ফলে দেশ জুড়েই তিনি চেনা মুখের অভিনেত্রী হয়ে ওঠেন। অভিনয় জীবনের পাশাপাশি তিনি একজন ভাল মনের মানুষ হিসাবেও অভিনয় জগতে পরিচিত ছিলেন।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026