Entertainment

নতুন পরিচালকদের লাখ টাকার পরামর্শ দিলেন ঋষি কাপুর

আক্ষরিক অর্থে কোনও পরামর্শের দাম লক্ষ টাকা নয়। তা আসলে অমূল্য। তেমনই একটি পরামর্শ নতুন পরিচালকদের দিলেন অভিনেতা ঋষি কাপুর। সোশ্যাল সাইটে যথেষ্ট অ্যাকটিভ ঋষি কাপুরকে বিভিন্ন বিষয়েই মুখ খুলতে দেখা যায়। এবার তিনি একটি ছবি প্রকাশ করলেন সোশ্যাল সাইটে। সেই ছবিতে তিনি তাঁর কাকা শাম্মি কাপুরের ১৯৬৬ সালের সুপার হিট সিনেমা তিসরি মঞ্জিল-এর শ্যুটিংয়ের একটি দৃশ্য তুলে ধরেছেন। সেখানে শাম্মি কাপুর অভিনয় করছেন আর তাঁকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন পরিচালক বিজয় আনন্দ।

ঋষি কাপুরের শেয়ার করা তিসরি মঞ্জিল-এর শ্যুটিংয়ের দৃশ্য, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @chintskap

এই ছবি তুলে ধরে ঋষি কাপুর ইন্ডাস্ট্রির নতুন পরিচালকদের পরামর্শ দিয়েছেন, মনিটর নয়, তাঁর অভিনেতা কেমন কাজ করছেন তা খুব কাছ থেকে একজন পরিচালকের দেখা উচিত। প্রসঙ্গত এখন সিনেমা হোক বা টিভি সিরিয়াল। সবেতেই শ্যুটিংয়ের সময় পরিচালকরা অভিনয় সরাসরি না দেখে মনিটরে চোখ রেখে দেখেন। মনিটরে দেখে ভাল লাগলে ওকে। নতুবা রি-টেক। আর এখানেই আপত্তি জানিয়েছেন ঋষি কাপুর।

ঋষি কাপুরের এই পরামর্শকে স্বাগত জানিয়েছেন পরিচালক শেখর কাপুর। তিনি ঋষি কাপুরের সোশ্যাল সাইটে পোস্টের প্রেক্ষিতে পোস্ট করে জানিয়েছেন, ঋষি ঠিক বলেছেন। তিনি নিজেও মনিটরে চোখ রাখাকে ঘৃণা করেন। মনিটর জিনিসটিকে যতটা পারা যায় তিনি দূরে রাখাই পছন্দ করেন। শেখর জানিয়েছেন, না তিনি নিজে মনিটরে চোখ রাখেন, না তাঁর সিনেমার অভিনেতাদের রাখতে দেন। তাঁর চোখে মনিটর দেখে সিনেমা তৈরি হল আদপে একটা অলস পদ্ধতি। তবে শেখর যোগ করেছেন যে একমাত্র মনিটর দেখা যেতে পারে যদি কোনও জটিল ভিজুয়াল এফেক্ট শট নিতে হয় তখন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026