Entertainment

লতা মঙ্গেশকরের কোলের ছোট্ট শিশুটিই বড় হয়ে সিনেমার কিংবদন্তী

একটি সাদাকালো ছবি। স্মৃতির সরণী থেকে তুলে আনা এই ছবি কিছু মানুষের কাছে অমূল্য। এক টুকরো হিরের মতন। সাদাকালো ছবিতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরের বিভিন্ন বয়সের ছবি বিভিন্ন সময়ে সংবাদে এসেছে। ইন্টারনেটে ছড়িয়েছে। ফলে তাঁর মুখ দেখে অনেকেই বলে দিতে পারবেন ইনিই লতা মঙ্গেশকর। কিন্তু এটা কেউ বলতে পারবেন কী যে লতা মঙ্গেশকরের কোলে ছোট্ট শিশুটি কে? ইনিও কিন্তু ভারতীয় চলচ্চিত্র জগতে নিজের একটা আলাদা ছাপ রেখেছেন।

ট্যুইট করে ছবিটি শেয়ার করেছেন অভিনেতা ঋষি কাপুর। লতা মঙ্গেশকরকে উদ্দেশ্য করে লিখেছেন, তিনি তাঁর এই ২-৩ মাসের ছবিটি পেয়েছেন। লতা মঙ্গেশকরের আশীর্বাদ রয়েছে তাঁর ওপর। তিনি অনুমতি চাওয়ার সুরেই লিখেছেন, এই ছবিটি তাঁর কাছে অমূল্য। তিনি কী এই ছবিটি সকলের সঙ্গে ভাগ করে নিতে পারেন?

পড়ুন : অনেক বেশি সুস্থ ঋষি কাপুর, বন্ধুর সঙ্গে ছবি পোস্ট

ঋষি কাপুর এই ছবিটি পোস্ট করার পর আপ্লুত লতা মঙ্গেশকর জানান, তাঁরও এই ছবিটার কথা মনে ছিলনা। ছবিটা দেখার পর তাঁর রাজ কাপুর ও রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা বৌদির কথা মনে পড়ছে। তাঁর মনে আছে রাজ কাপুরের স্ত্রীই ছোট্ট ঋষি কাপুরকে তাঁর কোলে তুলে দিয়েছিলেন। তারপরই ছবিটি তোলা হয়। লতা লিখেছেন, এটা দেখে খুব ভাল লাগল যে ঋষি কাপুর এটা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026