হেলায় প্রোদুনোভা ভল্ট, রেকর্ড গড়ে ফাইনালে দীপা

রিও অলিম্পিকে প্রথম দুদিনে ভারতের একরাশ ব্যর্থতার মাঝে দেশের পদক জয়ের আশা উজ্জ্বল করলেন জিমন্যাস্ট দীপা কর্মকার। ভল্টে কোয়ালিফাইং রাউন্ডে অষ্টম স্থান অধিকার করে ফাইনালে পৌঁছে গেলেন তিনি। ভারতের জিমন্যাস্টিকস ইতিহাসে যা রেকর্ড। কারণ আজ অব্দি দেশের কোনও মহিলা জিমন্যাস্ট অলিম্পিকে জিমন্যাস্টিকসের কোনও ইভেন্টে ফাইনাল রাউন্ডে পৌঁছতে পারেননি। আগামী ১১ অগাস্ট ফাইনালে পদক জয়ের লড়াইয়ে নামবেন ত্রিপুরার মেয়ে দীপা। কোয়ালিফাইং রাউন্ডে কঠিনতম ও ঝুঁকিবহুল প্রোদুনোভা ভল্ট সহজেই করে দেখান দীপা। জিমন্যাস্টিকস বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, বিশ্বে মাত্র ৫ জন খেলোয়াড় এই প্রদুনোভা ভল্ট দিয়ে ঠিকমত ল্যান্ড করতে পারেন। এই অবস্থায় দীপার কৃতিত্বকে সেলাম জানাতেই হয়। অলিম্পিকে লড়াই দেওয়ার জন্য যে অনুশীলন পরিকাঠামো প্রয়োজন তা দীপা পাননি। তার পরেও দীপার এই রেকর্ডে উচ্ছ্বসিত গোটা ভারত। এদিন ট্যুইট করে দীপাকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে অন্যদের সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চনও। অন্যদিকে এদিন শ্যুটিংয়ের ফাইনালে অভিনব বিন্দ্রাও ব্যর্থ হন।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026