অলিম্পিকের প্রথম দিনে পুরুষদের হকিতে সহজ জয় পেল ভারত। ২০০০ সালের পর এই প্রথম অলিম্পিকে পুরুষদের হকিতে জয় পেল ভারত। এদিন পুল বি-তে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে দেয় শ্রীজেশ ব্রিগেড। খেলার ১৫ মিনিটের মাথায় ভি রঘুনাথের স্টিক থেকে প্রথম গোলটি আসে ভারতের ঝুলিতে। ১২ মিনিট পর ফের গোল। এবার গোল আসে ভূপিন্দর সিং পালের হাত ধরে। ফলে ২-০-য় এগিয়ে যায় ভারত। এরপর আয়ারল্যান্ড গোল করে ব্যবধান কমালেও দ্রুত ফের ভূপিন্দরের গোলে ৩-১-এ এগিয়ে যায় ভারতীয় দল। খেলার শেষ দিকে এসে আয়ারল্যান্ড আরও ১ গোল দিলেও তাতে শেষ রক্ষা হয়নি। ৩-২ গোলে জয় দিয়ে অলিম্পিকে পুরুষ হকিতে দৌড় শুরু করে ভারত।
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…