সাম্বার মাঝেই উষ্ণায়নের বার্তা

ব্রাজিল মানেই সাম্বা, আর সাম্বা মানেই ব্রাজিল। সেই সিগনেচার সাম্বাকে সামনে রেখেই রঙিন আলো আর আতসবাজির রোশনাইতে লাস্যময়ী চেহারা নিল সন্ধের রিও ডি জেনিরো। ব্রাজিলের এই সৈকত শহরেই আগামী ১৫ দিন দেশের জন্য নিজেদের সেরাটা উজাড় করে দেবেন বিশ্বের তামাম ক্রীড়াবিদ। সেই মহাসংগ্রামের উদ্বোধনে চমকিত গোটা বিশ্ব।

চোখ ধাঁধানো উদ্বোধনে রং খেলা করে বেড়ালো। আলো নাচল নিজের ছন্দে। লাস্যময়ী তারুণ্য মাতাল করল দর্শকদের। সুন্দরীদের ভিড়ে হারিয়ে গেল মারকানা। তবে সব কিছুর মধ্যেও রইল জোড়াল বার্তা। বহু প্রতীক্ষার শেষে ৩১ তম অলিম্পিক গেমসের ৪ ঘণ্টার চোখ ঝলসানো উদ্বোধনে জায়গা পেল বিশ্ব উষ্ণায়নের সমস্যা।

অনেকেই মনে করেছিলেন ফুটবলের দেশ ব্রাজিলে সাম্বার সঙ্গে সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে জায়গা পাবে ফুটবল। কিন্তু ফুটবলকে পাশে সরিয়ে ব্রাজিল বুঝিয়ে দিল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মত বড় প্ল্যাটফর্মকে নিছক বিনোদনে সীমাবদ্ধ না রেখে একটা বার্তা বহন করতে পারলে তা বিশ্ববাসীর কাছে মুহুর্তে পৌঁছে যাবে। এখানেই কোথাও একটা বিশেষত্বের ছাপ রাখলেন উদ্যোক্তারা। বাকিটা সত্যিই বিনোদন। যা দেখার জন্য গোটা বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করেছিল।

ভারতবাসীরও রাতের ঘুমে কাটছাঁট করে ভোর সাড়ে চারটে থেকে চোখ রাখলেন টিভির পর্দায়। আর যে বাঙালি মহালয়া বাদ দিলে এমন ভোরে চেখ মেলতে নারাজ, তারাও উঠল গা ঝাড়া দিয়ে। আবার ৪ বছর বাদেই এমন এক অনুষ্ঠানের সাক্ষী হওয়া যাবে।

এদিন সারিবদ্ধভাবে একের পর এক দেশের ক্রীড়াবিদরা মারকানায় তাদের জাতীয় পতাকার সঙ্গে পা মিলিয়েছেন। ভারতের পতাকাবাহক হিসাবে ছিলেন অভিনব বিন্দ্রা। তালিকায় ৯৫ নম্বরে এদিন স্টেডিয়ামে হাজির হয় ভারতীয় ক্রীড়াবিদদের সারি। অলিম্পিকের প্রথম দিনেই লন টেনিস, ব্যাডমিন্টন সহ বেশ কিছু ইভেন্টে নামতে চলেছেন ভারতীয় খেলোয়াড়েরা।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026