রিও-তে বাদ রাশিয়ার অ্যাথলিটরা

রিও-র ট্রাক এণ্ড ফিল্ডে দেখা যাবে না রাশিয়ার কোনও অ্যাথলিটকে। এটা রাশিয়ার জন্য বড় ধাক্কা তো বটেই, এমনকি বিশ্বের অ্যাথলিটপ্রেমী মানুষ জনের কাছেও বড় ধাক্কা। কারণ অ্যাথলেটিক্সে রাশিয়ার খেলোয়াড়দের দক্ষতা বারবার বিশ্বকে অবাক করেছে। এই বিভাগ থেকে রাশিয়াই অনেকগুলি পদকও ছিনিয়ে আনে। কিন্তু কেন? ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি গত বছর একটি রিপোর্টে জানান, রাশিয়া জুড়ে একটি ডোপিং চক্র কাজ করছে। যেখানে নাকি প্রশাসনেরও প্রচ্ছন্ন মদত রয়েছে। এরপরই অ্যাথলেটিক্সের আন্তর্জাতিক সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয় রিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না রাশিয়ার অ্যাথলিটরা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হয় রাশিয়ার অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সে দেশের ৬৮ জন অ্যাথলিট। কিন্তু সেখানেও আগের নির্দেশ বহাল থাকে। রাশিয়া অংশ নিতে পারবে না বলেই জানিয়ে দেয় ক্যাস। এরপরই রিও অলিম্পিকের ট্রাক অণ্ড ফিল্ডে রাশিয়ার অংশগ্রহণের সম্ভাবনা শেষ হয়ে যায়।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026