পদক থেকে একটি জয় দূরে সিন্ধু

সাইনা নেহওয়াল, সানিয়া মীর্জা, অনির্বাণ লাহিড়ি, অভিনব বিন্দ্রা, লিয়েন্ডার পেজের মত ভারতের নক্ষত্র খেলোয়াড়রা রিওতে হতাশ করেছেন। পদক জয়ের রাস্তা থেকেই একের পর এক ছিটকে গেছেন তাঁরা। রিও অলিম্পিকের প্রায় শেষ প্রান্তে এসে সকলে প্রায় ধরেই নিয়েছিলেন খালি হাতে ফিরতে হচ্ছে ভারতকে। সেখানে হঠাৎই পদকের আসা উজ্জ্বল করলেন পিভি সিন্ধু। বিশ্বের দ্বিতীয় বাছাই চিনের ইয়াহান ওয়াংকে হারিয়ে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছে গেছেন সিন্ধু। আর একটা ম্যাচ জিততে পারলেই পদক নিশ্চিত করতে পারবেন ভারতের এই তরুণ প্রতিভা। টানটান উত্তেজনার কোয়ার্টার ফাইনালে ইয়াহানকে স্ট্রেট সেটে ২১-২০ ও ২১-১৯ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করেন পিভি। সেমিফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ জাপানের নোজোমি ওকুরা। ইয়াহানকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা সিন্ধু ওকুরাকে হারাতে পারবেন বলেই মনে করছেন ব্যাডমিন্টন বিশেষজ্ঞেরা। আর তা যদি সত্যি হয় তবে অন্তত রিও থেকে খালি হাতে ফিরতে হবে না ভারতকে।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026