Entertainment

অন্তর্বাস বিক্রি করে বিশ্বের ধনীতম গায়িকা হলেন রিহানা

ম্যাডোনা বা বিয়ন্সে হলে কেউ এতটা অবাক হতেন না। কিন্তু যে গায়িকা তাঁর শেষ অ্যালবামটাই বার করেছেন ২০১৬ সালে, তিনি টপকে গেলেন ম্যাডোনাদের! অবাক হওয়ার মত তথ্য হলেও এটাই সত্যি। ফোর্বস পত্রিকা জানাচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা এখন রিহানা। যাঁর পুরো নাম রবিন রিহানা ফেন্টি। রিহানা একজন গায়িকাই নন। তিনি যথেষ্ট ফ্যাশনদুরস্ত মানুষ। যিনি তাঁর ফ্যাশনের প্রতি টানকে ব্যবসার কাজে ব্যাবহার করেছেন। আর সেখানেই তিনি বাজিমাত করেছেন।

৩১ বছরের রিহানা অন্তর্বাস ও পোশাক নিয়ে যথেষ্ট আগ্রহী। আর সেখানেই তিনি গান গেয়ে উপার্জিত অর্থকে লগ্নি করেন। আগ্রহ থাকায় বিষয়টিতে সাফল্য পেতে সময় লাগেনি তাঁর। রিহানা ২০১৭ সালের সেপ্টেম্বরে ফেন্টি বিউটি নামে একটি ব্র্যান্ডের জন্ম দেন। যা আত্মপ্রকাশের পর প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই ১০০ মিলিয়ন ডলার ব্যবসা করে ফেলে। গত অর্থবর্ষে রিহানার ফেন্টি বিউটি-র মোট উপার্জন দাঁড়িয়েছে ৫৭০ মিলিয়ন ডলার। ফলে ৬০০ মিলিয়ন ডলারের মালকিন হওয়া রিহানাই এখন সবচেয়ে ধনী গায়িকা।

খতিয়ান বলছে রিহানার সংস্থার তৈরি অন্তর্বাস হোক বা পোশাক, তা সবচেয়ে বেশি কিনছে ১৬ থেকে ১৯ বছরের মেয়েরা। কিন্তু রিহানা এদের প্রজন্মের নন। রিহানা গান শুরু করেছেন ১৫ বছর আগে। তখন এরা খুবই ছোট ছিল। বিশেষজ্ঞদের মতে রিহানার এই সাফল্যের পিছনে ২টি কারণ রয়েছে। এক হল তিনি খুব ভেবেচিন্তে সঠিক জায়গায় অর্থ নিবেশ করেছেন। দ্বিতীয়ত তাঁর গ্রহণযোগ্যতা সব বয়সের মানুষের মধ্যে কমবেশি রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026