Entertainment

বিশেষ দিনে নস্টালজিক বলিউড সুন্দরী রিচা চাড্ডা

তাঁর মনে আছে তিনি তখন ১১ ক্লাসে পড়েন। সেই প্রথম কোনও পেশাদার নাটকে অভিনয় করতে মঞ্চে আসেন তিনি। বেশ কয়েকজন ন্যাশনাল স্কুল অফ ড্রামা-র অভিনেতার সঙ্গে তাঁকে অভিনয় করতে হয়। এর আগে টুকটাক অভিনয় করার অভিজ্ঞতা থাকলেও সেদিন ছিল প্রথম কোনও পেশাদার নাটকে অভিনয়। নাটকের নামটাও তাঁর আজও মনে আছে। নাম ছিল ‘অউর কিতনে টুকরে’। ২৭ মার্চ বিশ্ব থিয়েটার দিবসে এভাবেই নস্টালজিয়ায় ডুবলেন বলিউড সুন্দরী রিচা চাড্ডা। ওই নাটকে তিনি এক্সট্রা হিসাবে অভিনয় করেন। কিন্তু সেদিন তাঁর সুযোগ হয়েছিল এনএসডি-র অভিনেতাদের অভিনয় কাছ থেকে দেখার, জানান রিচা।

একইভাবে বিশ্ব থিয়েটার দিবসে নিজের প্রথম অভিনয়ের কথা বলতে গিয়ে নস্টালজিক অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ‘লীলা নন্দলাল কি’, এটাই ছিল থিয়েটারের নাম। পাটনায় মঞ্চস্থ হয়েছিল নাটকটি। সেটাই তাঁর প্রথম পেশাদার মঞ্চে অভিনয়। যেখানে একজন পুলিশ তথা এক চোরের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

বলিউডে এখন এমন অনেক চরিত্রাভিনেতা আছেন যাঁদের সঙ্গে মঞ্চের যোগ নিবিড়। জীবনের শুরুটা অনেকেই মঞ্চ দিয়েই করেছেন। ফলে তাঁদের অভিনয় প্রতিভার বিকাশ সে সময়ে অনেকটাই হয়ে গিয়েছিল। কথায় বলে যে শিল্পী মঞ্চে সফল তিনি ছোট বা বড় পর্দাতেও সফল হবেন।

ফাইল : পঙ্কজ ত্রিপাঠী, ছবি – আইএএনএস

সিনেমায় অভিনয় করলেও এখনও বহু শিল্পীর মঞ্চের প্রতি টানটা রয়েই গেছে। শুধু বলিউড বলেই নয়, বাংলা সিনেমা বা টিভির পর্দায় অভিনয় করা এমন বহু মানুষের জীবন শুরু থিয়েটারে অভিনয় দিয়েই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026