Entertainment

নাচ ঠিক করতে মদ্যপান করে বসলেন অভিনেত্রী

একের পর এক টেক হচ্ছে। আর তা বাতিল হচ্ছে। এভাবে ৩০-৪০টা টেক চলার পর তিনি স্থির করলেন তিনি মদ্যপান করে নাচটা ঠিক করার চেষ্টা করবেন।

পর্দায় অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দেখে, নাচ দেখে, তাঁদের কাজ দেখে দর্শক অভিভূতও হন, আবার জঘন্যও বলেন। যদিও একজন অভিনেতা তাঁর সেরাটাই তুলে ধরার চেষ্টা করেন ক্যামেরার সামনে। সিনেমায় সকলে চূড়ান্ত শটটাই দেখতে পান।

তার আগে সেই শট নিয়ে কতটা কসরত, কতটা পরিশ্রম, কতটা সময় অভিনেতা থেকে কলাকুশলীদের দিতে হয়েছে তার খবর কেউ রাখেন না। এমনকি হিরামান্ডি-তে একটি নাচের দৃশ্যে অভিনয় করতে গিয়ে এক অভিনেত্রীকে মদ্যপানও করতে হল।

জুমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী রিচা চাড্ডা জানিয়েছেন তিনি একটি নাচের দৃশ্যে একের পর এক রিটেক দিচ্ছিলেন। কিছুতেই ঠিক হচ্ছিল না কাজ।

৩০-৪০টা রিটেক দেওয়ার পর তিনি স্থির করেন তিনি একটু মদ্যপান করে অভিনয় করবেন। তাতে যদি তাঁর অভিনয়, তাঁর নাচ সঠিক হয়। ভাবামাত্র রিচা একটু জিন পান করেন। তারপর ফের নাচের দৃশ্যে অভিনয় শুরু করেন। যদিও তাঁর মতে, তাতেও খুব একটা কাজ হয়নি।

একটি টিভি শোতে এসে রিচা আরও জানান, হিরামান্ডিতে অভিনয় করার সময় একটি টেকে তিনি সেঞ্চুরি করতে করতেও শেষ মুহুর্তে করে উঠতে পারেননি। ৯৯টা টেকের পর অবশেষে তিনি তাঁর সেরাটা ক্যামেরার সামনে তুলে ধরেন। যা পরিচালকের স্বীকৃতিও পায়।

এমন নানা ঘটনাই কিন্তু সেটে ঘটতে থাকে। দর্শক শুধু সিনেমাটা দেখার সুযোগ পান। তার পিছনে অনেক লড়াইয়ের কাহিনি ওই সেটেই স্মৃতি হয়ে থেকে যায় কয়েকজনের কাছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026