Business

ফ্রান্সকে হারিয়ে ষষ্ঠ স্থানে ভারত

বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হিসাবে উঠে এল ভারত। ফ্রান্সকে ঠেলে পাঠিয়ে দিল ৭ নম্বরে। ২০১৭ সালের নিরিখে করা বিশ্ব ব্যাঙ্কের পরিসংখ্যানে এমনই তথ্য সামনে উঠে এল। দেখা যাচ্ছে ভারতের জিডিপি ২ দশমিক ৫৯৭ ট্রিলিয়ন ডলার। সেখানে ফ্রান্সের জিডিপি ২ দশমিক ৫৮২ ট্রিলিয়ন ডলার। খতিয়ান বলছে গত ১০ বছরে ভারতের জিডিপি প্রায় দ্বিগুণ হয়েছে। যা আগামী দিনে এশিয়ার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হওয়ার দাবি রাখে।

যদিও মাথাপিছু জাতীয় আয়ের ভিত্তি ফ্রান্সের এখনও ধারে কাছে পৌঁছতে পারেনি ভারত। ফ্রান্সের মাথা পিছু জাতীয় আয় ভারতের ২০ গুণেরও বেশি। কারণটা অনুমেয়। সেটা হল ভারতের বিশাল জনসংখ্যা। এই মুহুর্তে প্রায় ১৩৪ কোটি। তুলনায় ফ্রান্সের জনসংখ্যা হিসাবেই আসেনা। ফ্রান্সের জনসংখ্যা মাত্র ৬ কোটি ৭০ লক্ষ। ফলে তাদের মাথাপিছু জাতীয় আয় বেশি হওয়াটাই স্বাভাবিক।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026