Business

বিশ্বে সম্পদশালী রাষ্ট্রের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এল ভারত

ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালির মত দেশকে পিছনে ফেলে বিশ্বের সম্পদশালী রাষ্ট্রের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এল ভারত। ২০১৭ সালে ভারতের সম্পদের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ২৩০ বিলিয়ন মার্কিন ডলার। মার্কিন মুলুকের নিউ ওয়ার্ল্ড ওয়েল্থ নামে সংস্থার পেশ করা রিপোর্ট তৈরি হয় কোনও দেশের নাগরিকদের হাতে থাকা সম্পূর্ণ সম্পত্তির মোট হিসাবের ভিত্তিতে। এখানে সরকারি তহবিল যোগ হয়না। সেই হিসাবে ২০১৬ সালে যেখানে ভারতের মোট সম্পদের পরিমাণ ছিল ৬ হাজার ৫৮৪ বিলিয়ন মার্কিন ডলার, সেখানে ২০১৭ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩০ বিলিয়ন মার্কিন ডলার। শতাংশের নিরিখে মাত্র ১ বছরের ব্যবধানে বৃদ্ধির হার ২৫ শতাংশ। এই খতিয়ানের ভিত্তিতেই ভারতকে বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত গতির সম্পদবৃদ্ধিকারী দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

এদিকে রিপোর্ট অনুযায়ী বিশ্বের সম্পদশালী দেশের‌ তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে আমেরিকা। তাদের সম্পদের পরিমাণ কার্যত অন্যদের ধরাছোঁয়ার বাইরে। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদের মোট পরিমাণ ৬৪ হাজার ৫৮৪ বিলিয়ন মার্কিন ডলার। সম্পদের নিরিখে অনেকটাই পিছনে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে চিন। তাদের মোট সম্পদের পরিমাণ ২৪ হাজার ৮০৩ বিলিয়ন মার্কিন ডলার। তৃতীয় স্থানে রয়েছে জাপান। তাদের মোট সম্পদের পরিমাণ ১৯ হাজার ৫২২ বিলিয়ন মার্কিন ডলার। চতুর্থ স্থানে রয়েছে ব্রিটেন। তাদের সম্পদের পরিমাণ ৯ হাজার ৯১৯ বিলিয়ন মার্কিন ডলার। পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। তাদের সম্পদের পরিমাণ ৯ হাজার ৬৬০ বিলিয়ন মার্কিন ডলার। তারপরেই রয়েছে ভারত। সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স। তাদের সম্পদের পরিমাণ ৬ হাজার ৬৪৯ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে কানাডা, অস্ট্রেলিয়া ও ইতালি।

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026