National

নোট বাতিলের ২০ দিন পর মুখ খুললেন আরবিআই গভর্নর

দেশের আমজনতার ভোগান্তি লাঘব করতে তাঁরা সবরকম চেষ্টা চালাচ্ছেন। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। দেশের সব টাঁকশালকে দ্রুত নোট ছাপতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সৎ নাগরিক কষ্ট পাচ্ছেন। তাঁদের সমস্যা মেটাতে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রবিবার এই ভাষাতেই দেশবাসীকে অভয় দেওয়ার চেষ্টা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল।

নোট বাতিলের পর কার্যত মৌনব্রত নেওয়ায় বারবার বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল টাকা বাতিলের মত সিদ্ধান্ত ঘোষণার পরও আরবিআই গভর্নরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না কেন? কোথায় তিনি? কিন্তু তারপরও তাঁকে দেখতে বা বলতে শোনা যায়নি। অবশেষে নোটা বাতিলের প্রায় ২০ দিন পর অবশেষে মুখ খুললেন তিনি। এদিন দেশবাসীকে আশ্বস্ত করার পাশাপাশি কেন্দ্রের কথারই পুনরাবৃত্তি শোনা গেছে উর্জিত প্যাটেলের মুখে। দেশবাসীকে তাঁর পরামর্শ, নগদে অসুবিধা হলে বেশি করে কার্ড ও ই-ওয়ালেট ব্যবহার করুন। প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে দেশে ক্যাশলেস অর্থনীতি চালুর পক্ষেই এদিন সওয়াল করেন উর্জিত। অন্যদিকে এই সময়ে অবস্থা স্বাভাবিক করতে ব্যাঙ্কগুলির উদ্যোগের প্রশংসা করেন তিনি।

News Desk

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026