Business

২ হাজার টাকার নোট বন্ধ হওয়ার পরও কত নোট বাইরে জানাল আরবিআই

২ হাজার টাকার নোট আর ছাপা হচ্ছেনা। ব্যবহারও করা যাবেনা। তারপরেও কত ২ হাজারের নোট মানুষের হাতে রয়ে গেছে, চমক দিল আরবিআই রিপোর্ট।

২ হাজার টাকার নোট ছাপা বন্ধ হওয়ার পর তা কার্যত বাজার থেকে উধাও হতে থাকে। সাধারণ মানুষ দ্রুত সেসব নোট ব্যাঙ্কে জমা দিতে থাকেন। যতদিন তা দিয়ে জিনিসপত্র কেনা গেছে ততদিন তাঁরা সে কেনাকাটাও করেছেন।

এসব ২০২৩ সালের কথা। এখন ২০২৪ সালের অর্ধেক পার হয়ে গেছে। ২০২৪ সালের প্রথমার্ধের ৬ মাস কাটানোর পর এখনও কিন্তু অনেক ২ হাজার টাকার নোটই বাইরে রয়ে গেছে।

অর্থাৎ এই নোট ব্যাঙ্কে জমা পড়েনি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই এবার কত নোট বাইরে রয়েছে তার একটা ধারনা দিল। যা অনেককেই চমকে দিয়েছে।

আরবিআই জানাচ্ছে ৭ হাজার ৫৮১ কোটি টাকার ২ হাজারি নোট এখনও সাধারণ মানুষের হাতে রয়ে গেছে। বাজারে থাকা মোট ২ হাজার টাকার নোটের ৯৭.৮৭ শতাংশ নোটই ব্যাঙ্কে জমা পড়েছে। যেটা বাকি তার অঙ্ক ৭ হাজার ৫৮১ কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থের ২ হাজারি নোট এখনও ব্যাঙ্কে জমা পড়েনি।

৩.৫৬ লক্ষ কোটি টাকার ২ হাজারি নোট বাজারে ছিল ১৯ মে ২০২৩ সালে। যা কমে এখন ৭ হাজার ৫৮১ কোটিতে পৌঁছেছে। কিন্তু এখনও এত নোট বাইরে কেন?

প্রসঙ্গত ২ হাজার টাকার গোলাপি নোট ২০১৬ সালের নভেম্বরে নোটবন্দির পর বাজারে আসে। সেটাই ছিল ভারতের সবচেয়ে বড় অঙ্কের নোট। যা এখন আর নেই। এখন দেশের সবচেয়ে বড় অঙ্কের নোট হল ৫০০ টাকার নোট।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026