Business

ব্যাঙ্কে টাকা রেখে ভুলে গেছেন, চিন্তা নেই, মনে করিয়ে দেবে নতুন ওয়েবসাইট

ব্যাঙ্কে হয়তো টাকা রাখা ছিল। কিন্তু সেকথা খেয়াল নেই। গচ্ছিত টাকা বহুদিন ধরে পড়ে আছে ব্যাঙ্কে। এবার সেকথা মনে করিয়ে দেবে একটি নতুন ওয়েবসাইট।

ব্যাঙ্কে বহু মানুষের এমন অনেক টাকা গচ্ছিত পড়ে থাকে যার কথা তাঁদের মনেও থাকেনা। ভুলে যান সেই টাকার দাবি জানাতে। এদিকে সেই টাকা ব্যাঙ্কের ঘরে থেকেই যায়। কোনও দাবিদার এসে সে টাকা দাবি করেননা। ব্যাঙ্কের ঘরে এমন না চাওয়া টাকার অঙ্কটা নেহাত কম নয়। কিন্তু গ্রাহক ভুলে গেলেও আর তাঁকে ভুলে থাকতে দেবেনা একটি ওয়েবসাইট।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস একটি ওয়েবসাইটের পথ চলার শুভ সূচনা করলেন। ওয়েবসাইটটির নাম ইউডিজিএএম বা আনক্লেমড ডিপোজিট গেটওয়ে টু অ্যাক্সেস ইনফরমেশন।

এই ওয়েবসাইটে ঢুকেই এবার ব্যাঙ্কের গ্রাহকরা তাঁদের না দাবি করা টাকার হদিশ পেয়ে যাবেন। তাও আবার ঘরে বসে। কোনও ঝক্কি ছাড়াই।

পায়ের ওপর পা তুলে ওয়েবসাইটেই গ্রাহকরা জেনে যাবেন তাঁদের কোন ব্যাঙ্কে কত টাকা গচ্ছিত পড়ে আছে। অথচ তাঁর মনে নেই বা তিনি দীর্ঘদিন তার দাবি করেননি।

এই ওয়েবসাইটের মাধ্যমেই গ্রাহক তাঁর ওই দীর্ঘদিনের ভুলে যাওয়া গচ্ছিত টাকা দাবি করতে পারবেন অথবা যদি অ্যাকাউন্টটিকে ফের কার্যকরী করতে চান সেটাও করতে পারবেন।

ফাইল : রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস, ছবি – আইএএনএস

কার্যকরী হওয়া অ্যাকাউন্টে তাঁর পূর্বে রাখা গচ্ছিত টাকা ব্যাল্যান্স হিসাবে থাকবে। আপাতত ওই পোর্টাল ৭টি ব্যাঙ্কের না দাবি করা গচ্ছিত পড়ে থাকা অর্থের খোঁজ দেবে। ক্রমে বাকি ব্যাঙ্কগুলিকেও যোগ করা হবে।

প্রসঙ্গত ক্রমে ব্যাঙ্কগুলিতে দাবিহীন অর্থের গচ্ছিত বেড়েই চলেছে। সে বিষয়ে গ্রাহকদের সচেতন করতেই এমন পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026