Business

২ হাজার টাকার নোট ছাপা কবে থেকে বন্ধ, সামনে এল বিস্তারিত তথ্য

নোটবন্দির পর ২ হাজার ও ৫০০ টাকার নতুন নোট বাজারে আসে। তারপর এক সময় বন্ধ হয় ২ হাজার টাকার নোট ছাপা।

২০১৬ সালের ৮ নভেম্বর দিনটি ভারতীয় ইতিহাসের এক উল্লেখযোগ্য অধ্যায়। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দির কথা ঘোষণা করেন। জানিয়ে দেন দেশে বাতিল করা হল পুরনো ৫০০ ও ১ হাজার টাকার নোট।

নোটবন্দির পর ভারতীয় বাজারে আসে নতুন ডিজাইন, রং ও আকারের ২ ধরনের নোট। ১টি ২ হাজার টাকার এবং অন্যটি ৫০০ টাকার।

সেই ২ হাজার টাকার নোট আবার একটা সময়ের পর বন্ধ হয়েছে। এখন আর ২ হাজার টাকার নোট ছাপা হচ্ছেনা।

কিন্তু কবে থেকে বন্ধ হয়ে গেল ২ হাজার টাকার নোট ছাপা? সংবাদ সংস্থা আইএএনএস-এর করা একটি আরটিআই-এর জবাবে সে তথ্য প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ (পি) লিমিটেড। যা বেশ চমকপ্রদ।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ (পি) লিমিটেড জানিয়েছে ভারতে ২ হাজার টাকার নোট ছাপা হয়নি বিগত ৩ অর্থ বর্ষে। ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২-এ একটাও ২ হাজার টাকার নোট ছাপা হয়নি।

শেষবার ২০১৮-২০১৯ অর্থবর্ষে ছাপা হয়েছিল ৪৬.৬৯০ মিলিয়ন ২ হাজার টাকার নোট। বরং বিগত বেশ কয়েক বছরে অনেক জাল ২ হাজার টাকার নোট উদ্ধার হয়েছে। যে সংখ্যাটা নেহাত কম নয়। ২০২০ সালে ২ লক্ষ ৪৪ হাজার ৮৩৪টি জাল ২ হাজার টাকার নোট উদ্ধার করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

সিংহ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026