চলন্ত ট্রেনের ছাদ কেটে ‘ফিল্মি’ ডাকাতি

অনিল কাপুরের ‘রূপ কি রানি, চোরো কা রাজা’ মনে পড়ে? অথবা হালফিলের হৃতিক রোশনের ‘ধুম ২’? চলন্ত ট্রেন থেকে ট্রাঙ্ক ভর্তি টাকা হাপিস করার কৌশল দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল অনেক দর্শকের। টানটান উত্তেজনায় সিনেমার পর্দা থেকে চোখ সরাতে পারেননি তাঁরা। কিন্তু সে ছিল রূপোলি পর্দার কেরামতি। এবার তেমনই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল বাস্তবে। রাতের অন্ধকারে চলন্ত ট্রেনের ছাদের মোটা চাদর কেটে রিজার্ভ ব্যাঙ্কের টাকার ট্রাঙ্ক ফাঁকা করে দিল ডাকাতদল। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর সালেমে। রেল পুলিশ জানিয়েছে, ২২৮টি ট্রাঙ্কে ৫টি ব্যাঙ্কের ৩৪২ কোটি টাকা নিয়ে যাচ্ছিল বিশেষ বগিটি। যা সালেম এক্সপ্রেসের সঙ্গে জোড়া ছিল। এগমোর স্টেশনে গাড়ি দাঁড়াতে বিষয়টি নজরে আসে রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকদের। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, স্টিল কাটার ও ওয়েল্ডিং মেশিন নিয়ে কোনওভাবে টাকার ট্রাঙ্ক ভর্তি বগিটির মাথায় চড়ে ডাকাতরা। ভিরুদাচালাম স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ডাকাতদের ছাদের কাছে দেখতেও পাওয়া গেছে। ছাদে ফুটো করে ঢুকে তারা ২টি ট্রাঙ্ক খুলতে সমর্থ হয়। ২টি ট্রাঙ্কে থাকা টাকার বাণ্ডিল নিয়ে রাতের অন্ধকারে মাঝপথেই কোথাও ট্রেন থেকে নেমে গা ঢাকা দেয় তারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঠিক কত টাকা খোয়া গিয়েছে তা জানায়নি রিজার্ভ ব্যাঙ্ক।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026