ভারতীয় টাকা, প্রতীকী ছবি
রঙ চকোলেট। বিনিময়ে মিলতে পারে চকলেট। বলতে পারেন জিনিসটা কী? এমন ধরণের ধাঁধা বাজারে এল বলে! কারণ বাজারে গোলাপি, ধূসর, নীল, কমলা রঙয়ের নয়া নোটের পর এবার আসতে চলেছে চকোলেট রঙের নতুন ১০ টাকার নোট। ২০০৫ সালে শেষবারের মত হালকা বাদামি রঙের ১০ টাকার নোট বাজারে ছেড়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ১২ বছর পর নতুন অবতারে আসতে চলেছে ১০ টাকা।
২০১৬-য় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর থেকে বাজারে আসা নতুন নোটগুলিতে দেখা গেছে নানা রঙের ছোঁয়া। নতুন ২০০০ টাকার নোট যদি হয় গোলাপি রঙের, তাহলে নতুন ২০০ টাকার নোটকে রাঙানো হয়েছে হালকা হলদে-কমলায়। আবার বাজারে আসা ৫০ টাকার নতুন নোট যেন ‘সি গ্রিন’ রঙের কাগুজে চাদর। রঙের এহেন বৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারে আসতে চলেছে চকোলেট বাদামি রঙের ১০ টাকার নোট। সেই নোটের এক পিঠে থাকবে ওড়িশার কোণারকের সূর্যমন্দিরের ছবি। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সেই নতুন ১০ টাকার নোটের ডিজাইন কেন্দ্রের শিলমোহরও পেয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই চকোলেটপ্রেমীদের হাতে চকোলেট নোটকে ‘অক্ষত’ অবস্থায় দেখতে পাওয়া যাবে বলে আশা করা যায়। ইতিমধ্যেই ১০০ কোটি নতুন ১০ টাকার নোট ছাপানোর কাজ শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…