সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হচ্ছে ২০০ টাকার নোটে। সূত্রের খবর, ভারতীয় বাজারে দৈনন্দিন খুচরো নোটের সমস্যা মেটাতে ২০০ টাকার নতুন নোট বাজারে আনতে চলেছে আরবিআই। গত মার্চেই এই নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তারপরই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ইতিমধ্যেই নাকি এই নোট ছাপার অর্ডারও দিয়ে দিয়েছে আরবিআই। নতুন ২০০ টাকার নোটে বিশেষ জোর দেওয়া হচ্ছে সুরক্ষায়। যাতে এর নকল কোনওভাবেই বানানো না যায়। তবে ঠিক কেমন দেখতে হচ্ছে, কী রঙ হচ্ছে এই নোটের সেসব বিষয়ে কিছুই জানায়নি কেন্দ্রীয় ব্যাঙ্ক। ফলে সোশ্যাল সাইটে ২০০ টাকার নোটের যেসব ছবি ঘুরপাক খাচ্ছে সেগুলি আদৌ সঠিক নয়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…