পুরনো ৫০০-র নোট বদলে এসেছে নতুন ৫০০। অস্তিত্বই খুইয়েছে ১০০০ টাকার নোট। তার জায়গায় দেশের সবচেয়ে বড় অঙ্কের নোট হিসাবে এসেছে ২০০০ টাকার গোলাপি নোট। এবার নতুন নোটের তালিকায় নাম জুড়তে চলেছে ১০ টাকারও। নতুন ১০ টাকার নোট কিছুদিনের মধ্যেই বাজারে আসবে বলে জানিয়েছে আরবিআই। এই নোট হবে অনেক বেশি সুরক্ষিত। ফলে একে জাল করা কঠিন হবে। নতুন ১০ টাকার নোটে দুটি নম্বর প্যানেলেই ইংরাজি ‘এল’ অক্ষরটি থাকবে। নোটে উল্লেখ থাকবে ২০১৭ সালের। থাকবে উর্জিত প্যাটেলের সই। তবে নতুন দশ টাকার নোট বাজারে এলেও পুরনো নোট বাতিল হচ্ছে না বলেই আশ্বস্ত করেছে আরবিআই।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…