Kolkata

কলকাতা সফর ভাল কাটল না আরবিআই গভর্নরের

কলকাতা সফর ভাল কাটল না আরবিআইয়ের গভর্নর উর্জিত প্যাটেলের। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক সেরে ফেরার সময় বিমানবন্দরে তাঁকে ঘিরে ধরেন একদল কংগ্রেস কর্মী। প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে। কোনওক্রমে তাঁকে ঘেরাও মুক্ত করে বিমানবন্দরের মধ্যে নিয়ে চলে যান তাঁর দেহরক্ষীরা। তার আগে এদিন সকালে কলকাতার রিজার্ভ ব্যাঙ্কের দফতরে এজিএমে অংশ নিতে পিছনের গেট দিয়ে ঢোকেন উর্জিত প্যাটেল। দেশে নোট বাতিলের মত ঐতিহাসিক ঘটনা ঘটে গেলেও তারপর কলকাতা সফরে সাংবাদিকদের বারবার এড়িয়ে গেলেন তিনি। তবে নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সূত্রের খবর, বৈঠকে উর্জিত প্যাটেলকে সামনে পেয়ে যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন রাজ্যে কম নোট পাঠিয়ে বঞ্চিত করা হচ্ছে তা জানতে চান তিনি। জানতে চান কবে মানুষ এই নোট হয়রানির হাত থেকে মুক্তি পাবেন। যদিও পরে মুখ্যমন্ত্রী জানান, তাঁর প্রশ্নের সদুত্তর দিতে পারেননি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।

 

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026