ঋণনীতি অপরিবর্তিত রাখলেন রাজন

যাবতীয় সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। তবে আগামী অগাস্টে রেটে কিছু পরিবর্তন আশা করা যেতে পারে বলেই আশা করছে বাজার। মঙ্গলবার চলতি বছরের তৃতীয় দ্বিমাসিক ঋণনীতি ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন। সেখানেই ‌যাবতীয় সুদের হার অপরিবর্তিত রাখার কথা জানান তিনি। ফলে আগামী দুমাসের জন্য রেপো রেট ৬ দশমিক ৫ শতাংশে এবং সিআইআই ৪ শতাংশেই বসে রইল। বিশ্বজুড়ে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও দেশে মুদ্রাস্ফীতির সমূহ সম্ভাবনার কথা মাথায় রেখেই এদিন সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজন। বেশ কিছুদিন ধরেই রঘুরাম রাজনকে কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর পদ থেকে সরানো নিয়ে সোচ্চার কেন্দ্রীয় সরকারে একাংশ। খোলাখুলিই এ নিয়ে মুখ খুলেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। আগামী সেপ্টেম্বরে রাজন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে তাঁর বর্তমান সময়সীমা সম্পূর্ণ করছেন। তার আগে শেষ দ্বিমাসিক ঋণনীতি প্রকাশ করবেন অগাস্টে। সেই ঋণনীতির গতি প্রকৃতির ওপরই রাজনকে কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর হিসাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত অনেকটা নির্ভর করবে বলে মনে করছেন রাজনৈতিকমহল।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026