Business

ফের কমল রেপো রেট, আশার আলো দেখছেন বাড়ি-গাড়ির ঋণগ্রহীতারা

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনেকবারই রেপো রেট কমিয়েছে অথবা বাড়িয়েছে। সেই বাড়া বা কমা হয়েছে ২৫ বেসিস পয়েন্টের ভিত্তিতে। ২৫, ৫০, ৭৫ এভাবে কখনও রেপো রেট কমেছে। কখনও বেড়েছে। এবার সেই প্রচলিত রীতি ভেঙে দিল আরবিআই। বুধবার আরবিআই রেপো রেট কমাল ৩৫ বেসিস পয়েন্ট। যার অঙ্কটা রেপো রেট বাড়া বা কমার ক্ষেত্রে দেখা যায়নি। এদিকে এদিন ফের রেপো রেট কমানোয় এখন রেপো রেট গিয়ে দাঁড়াল ৫.৪০ শতাংশে। আগে তা ছিল ৫.৭৫ শতাংশ। এদিন কমল ৩৫ বেসিস পয়েন্ট। এই নিয়ে টানা ৪ বার কমল রেপো রেট।

দেশের আর্থিক বৃদ্ধির হারের মন্দা কাটাতেই এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। যদিও এতে মুদ্রাস্ফীতির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। আরবিআই-এর মানিটারি পলিসি কমিটি এদিন নিয়ে এই অর্থবর্ষে ৩ বার তাদের ঋণনীতি ঘোষণা করল। প্রতিবারই কমল রেপো রেট। এদিন যেখানে রেপো রেট দাঁড়াল অর্থাৎ ৫.৪০ শতাংশ তা গত ৯ বছরে সর্বনিম্ন। এত নিচে গত ৯ বছরে রেপো রেট নামেনি। অন্যদিকে রিভার্স রেপো রেট ৫.১৫ শতাংশে রেখেছে আরবিআই।

রেপো রেট কমা প্রতিবারই যাঁদের সবচেয়ে খুশির কারণ হয় সেই বাড়ি-গাড়ির ঋণগ্রহীতারা নতুন করে এদিন অক্সিজেন পেলেন। তাঁদের আশা এর হাত ধরে তাঁদের সুদের বোঝা কিছুটা হলেও লাঘব হবে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে আরবিআই-এর মানিটারি পলিসি কমিটি এদিন ভোটাভুটির মধ্যে দিয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026