Entertainment

পাঠান দেখতে গেলেন শাহরুখের প্রথম হিরোইন, সঙ্গে শাহরুখের বস

শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তনের সিনেমা দেখতে হলে হাজির হলেন তাঁর প্রথম হিরোইন। শাহরুখ জিজ্ঞেস করলেন হিরোইনের ব্যাপারটা তাঁর স্বামীর কাছে চেপে রাখবেন কিনা!

৪ বছর পর পর্দায় ফিরে তিনি দেখিয়ে দিলেন এখনও তিনিই বলিউডের কিং। ৪ বছর পর ফিরে যে বক্স অফিস এভাবেও কাঁপিয়ে দেওয়া যায় তা বোধহয় শাহরুখের পক্ষেই সম্ভব।

রোজগারে ভারতীয় সিনেমার সব রেকর্ড ভেঙে তছনছ করে দিয়েছে শাহরুখ খানের পাঠান। সিনেমাটি দেখতে এবার সিনেমা হলে স্বামীকে নিয়ে হাজির হলেন শাহরুখের জীবনের প্রথম হিরোইন।

সময়টা ১৯৮৯ সাল। ভারতীয় টেলিভিশনে হইচই ফেলে দিয়েছিল ‘সার্কাস’। সেই টিভি সিরিজে ছিলেন শাহরুখ খান। তখনও শাহরুখ খান বলিউডের কিং হননি। এত পরিচিতিও তাঁর ছিলনা।

সেই সার্কাসে তাঁর হিরোইন ছিলেন রেণুকা সাহানে। সেই রেণুকা সাহানে এখন অভিনেতা আশুতোষ রাণার ঘরণী। আশুতোষ রাণা আবার পাঠান সিনেমায় শাহরুখ খানের বস।

স্বামীর সঙ্গে সেই সিনেমা দেখতে যাওয়ার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন রেণুকা। যা দেখে শাহরুখ মজা করে ট্যুইট করেন, কর্নেল লুথরাজিকে জানিয়েছেন যে আপনি আমার প্রথম হিরোইন। নাকি পুরো ব্যাপারটাই আমরা চেপে যাব। নাহলে আবার লুথরাজি তাঁকে এজেন্সি থেকে তাড়িয়ে দিতে পারে।

রেণুকা সাহানে, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @renukash710

প্রসঙ্গত পাঠান সিনেমায় আশুতোষ রাণা কর্নেল লুথরা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন। গোয়েন্দা বিভাগে শাহরুখের বস তিনি। সেই সূত্র টেনেই শাহরুখের এই মজার ট্যুইট।

পাল্টা মজা করতে ছাড়েননি রেণুকাও। রেণুকা লেখেন, ওনার কাছে তো কিছু লুকোনো থাকেনা। আপনিই তো ওঁকে অন্তর্যামী বলেছেন। আর যাই হয়ে যাক উনি আপনাকে তাড়াতে পারবেন না। কারণ যে কাজ আপনি করেন তা আর কেউ করতে পারবেন না। সবটাই পাঠানের গল্পের সূত্র ধরে মজা। তবে শাহরুখ ও রেণুকার এই মজার ট্যুইট এখন সকলেই পড়ছেন।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026