ধুঁকছে ভাই অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশনস। বাজারে ঋণের অঙ্ক ৪৫ হাজার কোটি ছাড়িয়েছে। সংস্থাকে দেউলিয়া ঘোষণার উদ্যোগও শুরু হয়েছে। এই অবস্থায় ভাইকে টেনে তুলতে এগিয়ে এলেন তাঁর আরবপতি দাদা মুকেশ আম্বানি। ভাইয়ের সংস্থার স্পেকট্রাম, মোবাইল টাওয়ার ও অপটিক ফাইবারের মত পড়ে থাকা সম্পত্তির বিনিময়ে তাঁকে ২৩ হাজার কোটি টাকার সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুকেশ আম্বানি। তাও আবার এক বিশেষ দিনে।
যে বাবার হাতে গড়া বাণিজ্য সাম্রাজ্য রিলায়েন্স, তাঁর গত বৃহস্পতিবার ছিল জন্মবার্ষিকী। সেই দিনেই ভাইয়ের পাশে দাঁড়িয়ে মুকেশ আম্বানি ২৩ হাজার কোটি টাকা দেওয়ার কথা জানানোয়, ঋণের একটা অংশ অনিল আম্বানি শোধ করে দিতে পারবেন বলেই ধারণা সকলের। যারফলে আপাতত দেউলিয়া ঘোষণার হাত থেকে বেঁচে যাবে অনিলের ধুঁকতে থাকা সংস্থা।
ধীরুভাই আম্বানির ২ পুত্রের সম্পর্কের শীতলতা নিয়ে নানা কথা বাজারে ঘুরে বেড়ায়। এদিনের ঘোষণা কিন্তু সেসব গালগল্পে জল ঢেলে দিল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…