Entertainment

ভারত জিতলে তিনি সব পোশাক খুলে ফেলবেন, অভিনেত্রীর মন্তব্যে ঝড়

ভারত বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে জিতলে তিনি সমুদ্রসৈকতে দাঁড়িয়ে শরীরের সব পোশাক খুলে ফেলবেন। এক অভিনেত্রীর এহেন মন্তব্য কার্যত ঝড় তুলেছে।

ভারত বিশ্বকাপ জিতলে তিনি তাঁর সব পোশাক খুলে বিশাখাপত্তনমের সমুদ্রসৈকতে গিয়ে দাঁড়াবেন। এককথায় সর্বসমক্ষে তিনি সম্পূর্ণ পোশাকহীন অবস্থায় আত্মপ্রকাশ করবেন। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের মুখে এক জনপ্রিয় অভিনেত্রীর এমন মন্তব্য রীতিমত হইচই ফেলে দিয়েছে।

অভিনেত্রী তাঁর এক্স হ্যান্ডলে এই ঘোষণা করেছেন। যদিও তাঁর এই মন্তব্যকে খুব একটা ভাল চোখে নিচ্ছেন না অধিকাংশ নেটিজেন। অধিকাংশই এমন পোশাকহীন অবস্থায় সর্বসমক্ষে আসার কথাকে সস্তায় খবরে আসার চেষ্টা বলেই মনে করছেন।

তেলেগু অভিনেত্রী রেখা বোজ তাঁর এক্স হ্যান্ডলে এমন এক ঘোষণার পর কিন্তু বাস্তবেই তাঁর নাম হঠাৎই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তিনি।

তেলেগু সিনেমায় পরিচিত মুখ হলেও তাঁকে গোটা দেশের মানুষ সেভাবে চিনতেন না। কিন্তু তাঁর এই ভারত জিতলে সব পোশাক খুলে সমুদ্রের ধারে দাঁড়ানোর ঘোষণা তাঁকে সারা দেশে চর্চার মুখ করে তুলেছে।

সে চর্চা সমালোচনার হতে পারে। চটুল হতে পারে। কিন্তু পরিচিতি তিনি পেয়ে গেছেন। আর সেখানেই নেটিজেনদের একটা বড় অংশ তাঁর সমালোচনায় সরব।

এভাবে খবরে আসার চেষ্টার জন্য রেখাকে তুলোধোনা করেছেন তাঁরা। তাতে অবশ্য রেখা বোজের কিছু যায় আসেনা বলেই মনে করছেন অনেকে। তাঁদের মতে, রেখা বোজের নাম তো পরিচিত হয়েই গেছে।

রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে। ভারত এই বিশ্বকাপের ৯টি রাউন্ড রবিন ম্যাচ ও ১টি সেমিফাইনাল জিতে এখনও অপরাজিত। রাউন্ড রবিন লিগে ভারত অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026