৬ বলে ৬টি ছক্কা হাঁকালেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় দলের অন্যতম ভরসা এই অলরাউন্ডার এই কীর্তি তিনি স্থাপন করলেন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। আন্তঃজেলা টি-২০ প্রতিযোগিতায় জামনগরের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। খেলার ১৫ তম ওভারে বিপক্ষ আমরেলির বোলার নীলম ভামজার ৬টি বলই গ্যালারিতে পাঠান ভারতীয় ক্রিকেট মহলে জাড্ডু নামে অধিক পরিচিত জাদেজা।
ইনিংস শেষে দেখা যায় মাত্র ৬৯ বলে ১৫৪ রান করেছেন তিনি। তাঁর মারকাটারি ব্যাটিংয়ের কাঁধে ভর করে ২০ ওভারে ২৩৯ রানের পাহাড় খাড়া করে জামনগর। যার জবাবে আমরেলি নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৮ রানই করতে পারে। ১২১ রানে জয়ী হয় জামনগর।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…