আর্ট অব লিভিংকে ৫ কোটি টাকা জরিমানা

শ্রী শ্রী রবিশঙ্করের আর্ট অব লিভিং সংস্থাকে ৫ কোটি টাকা জরিমানা করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। পরিবেশ ক্ষতিপূরণ বাবদ এই জরিমানা বলে জানিয়েছে এনজিটি। যা ওই সংস্থাকে ১১ মার্চের আগেই জমা দিতে হবে। তবে আর্ট অব লিভিংয়ের উদ্যোগে যমুনার ধারে হতে চলা বিশ্ব সংস্কৃতি উৎসব বন্ধ করেনি তারা। ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত হতে চলা এই উৎসব তার পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনেই হবে বলে জানিয়েছে এনজিটি।

এদিকে যমুনার ধারে এই অনুষ্ঠানের অনুমতি দেওয়ার আগে কার্যাবলী সম্পাদনবিধি ঠিকঠাক মানা হচ্ছে কিনা তা না দেখার জন্য দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এনজিটির রোষের হাত থেকে রেহাই পায়নি দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি। তাদেরও ১ লক্ষ টাকা জরিমানার কোপে পড়তে হয়েছে। উৎসবের নামে যমুনা তীরবর্তী বিস্তীর্ণ এলাকার ইকো সিস্টেম ধ্বংস করা হচ্ছে বলে দাবি করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় বেশ কয়েকটি এনজিও। তাদের সঙ্গে গলা মিলিয়ে এগিয়ে আসেন আনন্দ আর্যর মত কয়েকজন প্রথমসারির পরিবেশবিদও।অবিলম্বে এই উৎসব বন্ধ করার জন্য এনজিটির কাছে আবেদন জানান তাঁরা। একেবারে উৎসব বন্ধ করার ডাকে সাড়া না দিয়ে আপাতত মোটা অঙ্কের জরিমানা করেই আর্ট অব লিভিংকে এবারের মত নিষ্কৃতি দিল এনজিটি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026