পরিহাসে বিদ্ধ শ্রী শ্রী রবিশঙ্কর

একসময়ে নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কারণ তিনি কর্মে বিশ্বাস করেন, পুরস্কারে নয়। একটি বহুল প্রচলিত সংবাদপত্রে এমন দাবি করে পরিহাসের খোরাকে পরিণত হলেন শ্রী শ্রী রবিশঙ্কর। আর্ট অফ লিভিং-এর জন্মদাতার এমন দাবি সামনে আসার পর থেকেই সোশ্যাল সাইট ট্যুইটারে তাঁকে কেন্দ্র করে ব্যঙ্গবিদ্রূপ আছড়ে পড়তে থাকে। শুধু পুরস্কার ফেরানোই নয়, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইকে এই পুরস্কার দেওয়ার সার্থকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, মালালা এমন কিছু করেননি যার জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া যেতে পারে। যমুনার ধারে বিশাল উৎসব করা থেকে শুরু করে নোবেল ফেরানোর দাবি, মাত্র দু’মাসের ব্যবধানে দুটি বিতর্কে জড়িয়ে ক্রমশ সংবাদমাধ্যমের ফোকাসে এসে পড়ছেন শ্রী শ্রী রবিশঙ্কর। যদিও নিন্দুকেরা অন্য কথা বলছেন। তাঁদের দাবি এসব বিতর্ক আসলে সস্তা পাবলিসিটি স্টান্ট ছাড়া আর কিছু নয়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026