ফের অবস্থান বদলালো আর্ট অব লিভিং

যমুনার ধারের বিস্তীর্ণ এলাকায় আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব আয়োজনের জন্য শ্রী শ্রী রবিশঙ্করের সংগঠন আর্ট অব লিভিংকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়ার নির্দেশ দেয় জাতীয় পরিবেশ আদালত। কিন্তু সেই টাকা তাঁরা দেবেন না বলে গত বৃহস্পতিবার জানিয়ে দেন শ্রী শ্রী রবিশঙ্কর। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে পরিবেশ আদালত। তারপরই নিজেদের অবস্থান বদলে ক্ষতিপূরণের টাকা জমা দেওয়ার জন্য এদিন অতিরিক্ত সময় চাইল আর্ট অব লিভিং।

শুক্রবারের মধ্যে ক্ষতিপূরণের টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালত। এদিন আর্ট অব লিভিংয়ের পক্ষ থেকে পুরো টাকা জমা দেওয়ার জন্য কমপক্ষে ৪ সপ্তাহ সময় চাওয়া হয়েছে। শুক্রবার তারা ২৫ লক্ষ টাকা জমা করতে রাজি। দাতব্য প্রতিষ্ঠান হওয়ায় তাঁদের পক্ষে এত কম সময়ে ৫ কোটির মত বড় অঙ্কের টাকা জোগাড় করা অসম্ভব বলে সংস্থার তরফে আদালতকে জানানো হয়েছে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026