Entertainment

এক বিখ্যাত মহিলা তাঁকে রাতে কফি খেতে ডাকেন, তারপর কি হল বললেন অভিনেতা রবি কিষাণ

সিনেমা জগতে শুধু মহিলারাই নন, পুরুষরাও যে কাস্টিং কাউচের শিকার হন তার উদাহরণ তুলে ধরলেন বিখ্যাত অভিনেতা তথা রাজনীতিবিদ রবি কিষাণ।

সিনেমা জগতে তাঁকেও কাস্টিং কাউচের মুখে পড়তে হয়েছিল। তাঁকে রাতে কফি খাওয়ার জন্য আসতে বলেন এক বিখ্যাত মহিলা। বর্তমানে তিনি যে এক বিরাট নাম তাও জানান অভিনেতা রবি কিষাণ।

বিখ্যাত এই অভিনেতা একটি টিভি অনুষ্ঠানে যোগ দিয়ে জানান, তাঁকে একদিন ওই মহিলা বলেন, রাতে কফি খেতে আসতে। রবি জানান, তিনি বুঝতে পারেন যে রাতে কেউ কফি খেতে ডাকে না। কফি তো দিনেই খাওয়া যায়।

ফলে ইঙ্গিত বুঝতে তাঁর অসুবিধা হয়নি। তিনি অবশ্য সেই অফারে রাতে কফি খেতে হাজির হননি। কোনওক্রমে নিজেকে বাঁচিয়ে সেই অবস্থা থেকে বার করে আনেন। কিন্তু এটা যে সিনেমা ইন্ডাস্ট্রিতে হয় তাও মেনে নিয়েছেন রবি কিষাণ।

তিনি বলেন, তাঁকে তাঁর বাবা বলেছিলেন সততার সঙ্গে যে কোনও কাজ করতে। কারণ সাফল্যের কোনও শর্টকাট রাস্তা হয়না। তাঁর নিজের প্রতিভার ওপরও আস্থা ছিল। তাই তিনি এগুলিকে এড়িয়ে যান।

কিন্তু কে সেই মহিলা যিনি রবিকে রাতে কফি খেতে ডেকেছিলেন? রবি কিষাণ জানান, সেই মহিলা এখন এক বিশাল নাম। তাই তিনি তাঁর নাম জানাতে পারবেননা।

তবে এই ঘটনা তাঁর সঙ্গে ঘটেছিল তা নিশ্চিত করেন ভোজপুরি সিনেমার অন্যতম নায়ক রবি কিষাণ। যিনি পরবর্তীকালে হিন্দি সহ দক্ষিণী সিনেমাতেও নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026