রথযাত্রা লোকারণ্য, মহা ধুমধাম!

আজ রথ। সকাল থেকেই সর্বত্র সাজোসাজো রব। পুরীর শ্রীজগন্নাথের রথযাত্রা উপলক্ষে ভক্ত সমাগমের সেই একই ছবি ধরা পড়েছে ভোর থেকে। লক্ষ লক্ষ ভক্ত মন্দিরের সামনের রাস্তায় ভিড় জমান। দিন বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বেড়েছে ভিড়ের চাপ। এদিন পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করে ওড়িশা প্রশাসন। কোণায় কোণায় ছিল পুলিশি নিরাপত্তা বলয়। এতটুকু সন্দেহ হলেই চলছে তল্লাশি। ১৪৫ প্লাটুন সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয় পুরী শহরে। পুরীর মন্দির থেকে গুন্ডিচা ঘরের এই যাত্রা পথে বাড়ির ওপর থেকেও চলেছে নজরদারি।

গতকাল রাত থেকেই তিনটি রথ সাজানো দেখতে মানুষের ভিড় শুরু হয়। সকাল থেকেই শুরু হয় বিভিন্ন রীতি পালন। পুরোহিতেরা শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে আসেন রাস মন্দিরে। সেখানে সূর্য পুজো থেকে শুরু করে মঙ্গলারতি, মাইলম ও বেশ হয়। তারপর তাঁদের গোপাল ভোগ ও খিচুড়ি ভোগ দেওয়া হয়। যাবতীয় প্রথা মেনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে নিয়ে আসার পর পুরীর রাজা দিব্যসিং দেব সোনার ঝাঁট দিয়ে রাস্তা পরিস্কার করেন। রথের রশিতে পড়ে টান, শুরু হয় যাত্রা। লক্ষ লক্ষ ভক্ত সেই অপরূপ দৃশ্য প্রত্যক্ষ করার জন্য দিনভর অপেক্ষা করে থাকেন। যাত্রাপথে মৌসিমা মন্দিরে একবার থামেন শ্রীজগন্নাথ। তারপর সেখানে থেকে সোজা গুন্ডিচা।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026