ফাইল : পুরীতে চলছে রথ তৈরির কাজ, নিজস্ব চিত্র
রথযাত্রা উৎসবের আগে রথ নির্মাণের কথা। নীলাচলে রথ নির্মাণের জন্য প্রতিটা দিন নির্দিষ্ট করা আছে। সেই নিয়ম নীতির বাইরে এক পা-ও যাওয়ার উপায় নেই। অজ্ঞাত কোনও কালে মহারাজা ইন্দ্রদ্যুম্ন প্রতিবছর তিনটি রথ নতুন করে নির্মাণ ও সমস্ত যাত্রা বা উৎসবের যে প্রবর্তন করেছিলেন, পান থেকে চুন না খসিয়ে ধারাবাহিকভাবে সমস্ত বিষয়গুলি অনুষ্ঠিত হয়ে আসছে আজও।
প্রতিবছর রথ নির্মাণের কাঠ সংগ্রহ শুরু হয় মাঘমাসের বসন্ত পঞ্চমী থেকে। কাঠ আনা হয় দশপল্লা জেলার রণপুর জঙ্গল থেকে। প্রথমে রথের জন্য কাঠ দিতেন রণপুরের মহারাজা। পরবর্তীকালে জামাতৃসূত্রে সেই কাঠের স্বত্ব নিয়ে কাঠের জোগান দিতেন দশপল্লার রাজা। বর্তমানে গড়জাত-রাজ্য ওড়িশার অন্তর্গত হওয়ায় রথের কাঠ সরবরাহ করে থাকে ওড়িশা সরকার।
তিনটি রথেরই প্রতিবার বৈশাখমাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ অক্ষয়তৃতীয়ার পুণ্য তিথিতে শুরু হয় নতুন করে নির্মাণের কাজ। শেষ হয় নেত্রোৎসব তথা জগন্নাথ বিগ্রহের চক্ষুদান বা চক্ষু অঙ্কনের দিন।
জগন্নাথ মন্দিরের সামনে পূর্বদিকে রয়েছে অরুণ স্তম্ভ। এখান থেকে গুণ্ডিচা মন্দির পর্যন্ত বিস্তৃত রাজপথের নাম ‘বড়দাণ্ড’। এরই একপাশে নির্মাণ করা হয় তিনটি রথ।
রথের নির্দিষ্ট সূত্রধর, চিত্রকর অন্যান্য আরও শিল্পী ও কারিগর। তাদের প্রত্যেকের জন্য দেয়া আছে প্রচুর আয়ের সম্পত্তি। তারা তাদের সুনির্দিষ্ট কাজগুলি ঠিক ঠিক সম্পাদিত করে থাকেন যথা সময়ে এসে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…