Kolkata

রথের বাজার জমজমাট, মহা ধুমধাম

দুনিয়া বদলাতে পারে কিন্তু উৎসব তার নিজের ঐতিহ্য নিয়ে ঠিকই বেঁচে থাকে মানুষের জীবনে। যেমন আজও নতুন প্রজন্ম রথের রশিতে টান দিতে মুখিয়ে থাকে। কোনও রথ একতলা, কোনওটা দোতলা, কোনওটা আবার তিনতলা। এক এক রকম রথের এক এক রকম দাম। রথের সামনে কোনওটায় সাতটা ঘোড়া। কোনওটায় ৩টে, ২টো বা ১টা। রথের মাথায় ধ্বজা বোঝাতে থাকে কাঠের ওপর রং করা তিন কোণা পতাকা। কাঁচা কাঠের ওপর রঙ করা এসব রথই কচিকাঁচাদের মনোরঞ্জন করে আসছে বছরের পর বছর ধরে। শনিবার রথের আগে তাই জমজমাট রথের বাজার। কলকাতা সহ বিভিন্ন জায়গায় রথের বাজারে দেদার বিকচ্ছে কাঠের রথ। মাটির তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। গত বৃহস্পতিবার থেকেই বড়দের হাত ধরে কচিকাঁচার দল হাজির হচ্ছে রথ কিনতে। শুক্রবার সেই বিকিকিনি সকাল থেকেই রীতিমত জমজমাট।

রথ সাজাতে আগে বাহারি পাতা, নানা রকম ফুল, মালা ব্যবহার হত। অনেকে টুনি লাইট দিয়ে রথ সাজাত। এখন অবশ্য সময়ের হাত ধরে সেই রথস‌জ্জায় ঢুকে পড়েছে রঙিন থার্মোকল, বাহারি পশমের দড়ি সহ আরও নানা ধরণের রংবাহারি জিনিসপত্র। এছাড়া রথকে আরও সুন্দর করতে এখন চিনা এলইডি আলোর জুড়ি মেলা ভার। আগে এসব রথের চাকা হত কাঠের তৈরি। এখন সে জায়গায় লোহার চাকা এসে গেছে।

শনিবার বিকেল নামলেই অলিগলি থেকে পার্কে, মাঠে নেমে পড়বে এসব রথ। ছোটদের হাতে ধরা রশিতে পড়বে টান। জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছোটদের হাত ধরে বেরিয়ে পড়বেন ঘুরতে। সামনে থাকবে প্রসাদ। আর পাশে জ্বলবে সুগন্ধি ধূপ। বাজবে ভেঁপু। ভেঁপুর শব্দে মুখর হয়ে উঠবে বিভিন্ন পাড়া বা আবাসন। এ শব্দ বছরে কেবল একদিনই মেলে। রথের দিন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026