National

কার্ফুর মধ্যে ভক্ত ছাড়াই পুরীতে হল উল্টোরথ

প্রশাসনের তরফে রথের দিন যেমন কার্ফু জারি ছিল পুরীতে, তেমনই হল উল্টোরথেও। জগন্নাথদেব ফিরলেন ভক্ত সমাগম ছাড়াই।

পুরী : ৯ দিন পর গুন্ডিচা মন্দির থেকে বুধবার বার হলেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এক এক করে সব নিয়ম মেনে তোলা হয় তাঁদের রথে। তারপর এক এক করে রথ যাত্রা শুরু করে পুরীর গ্র্যান্ড রোড হয়ে জগন্নাথ মন্দিরের দিকে। প্রথমে যাত্রা করে বলরামের রথ তালধ্বজ। তারপর সুভদ্রার রথ দর্পদলন এবং সব শেষে যাত্রা শুরু করে জগন্নাথদেবের রথ নন্দীঘোষ। কেবলমাত্র পুরীর সেবায়েতরাই রথ টেনে নিয়ে আসেন।

পুরীতে এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ছিল কার্ফু। পুরীর বাসিন্দাদেরও বাড়ি থেকে বার হওয়া মানা ছিল। হোটেল থেকে কারও বার হওয়া মানা ছিল। সমুদ্র শহর পুরী ছিল সুনসান। কেবল ব্যস্ততা ছিল গ্র্যান্ড রোডে। গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথদেবকে সাড়ম্বরে কাঁসর, ঘণ্টা, শঙ্খধ্বনির মধ্যেই পুরো পথ নিয়ে আসা হয়। ছিলনা শুধু ভক্তের ঢল। ফাঁকা রাস্তা ধরেই ৩টি রথ ফেরে দ্বাদশ শতাব্দীর জগন্নাথ মন্দিরে।

উল্টোরথকে পুরীতে বলা হয় বহুড়া যাত্রা। এই বহুড়া যাত্রা শান্তিতেই সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে শহরের পুলিশ প্রশাসন। এদিনও বহুড়া যাত্রা উপলক্ষে শহর জুড়ে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতন। যাতে কেউ গ্র্যান্ড রোড পর্যন্ত পৌঁছে যেতে না পারেন সে ব্যবস্থা পাকা করা হয় পুলিশ প্রশাসনের তরফে। তবে ভক্তের ঢল না থাকলেও সনাতনি নিয়মে কোনও ত্রুটি হয়নি। সব নিয়ম মেনেই জগন্নাথদেব ফেরেন নিজের মন্দিরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026