National

আজ রথযাত্রা, মহা ধুমধাম, পুরী থেকে পাড়া মেতেছে রথের আনন্দে

আজ রথযাত্রা। রথ উপলক্ষে পুরীতে বৃহস্পতিবার সকাল থেকেই সাজসাজ রব। লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়। ফণী-র ধ্বংসলীলা কাটিয়ে পুরীও তৈরি চেনা ছন্দে রথযাত্রায় মেতে উঠতে। সকাল থেকেই রীতি মেনে শুরু হয়েছিল তোড়জোড়। প্রথা মেনেই পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিস্কার করার পর পড়ে রশিতে টান। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ৩ রথ এগোয় মাসির বাড়ির দিকে। গুণ্ডিচা বাড়ির উদ্দেশে এই আড়াই কিলোমিটার পথে বেশ কয়েক জায়গায় রথ দাঁড়ায়। সবই মন্দিরের সামনে। জগন্নাথদেবের রথযাত্রা চাক্ষুষ করতে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে পুরীর রাজপথে।

পুরীর পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গ জুড়েও রথযাত্রা পালিত হচ্ছে সাড়ম্বরে। শ্রীরামপুরের মাহেশের রথ এ রাজ্যের সবচেয়ে পুরনো রথযাত্রা। এবার ৬২৩ বছরে পা দিল মাহেশের ঐতিহ্যবাহী রথ। মাহেশের রথ ঘিরে সেখানেও এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল। রথের রশিতে একটিবার টান দেওয়ার জন্য পুণ্যার্থীদের উন্মাদনা প্রতি বছরই নজর কাড়ে মাহেশে।

কলকাতা থেকে জেলা। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন পারিবারিক রথযাত্রা পালনের রীতি আছে। পরম্পরা মেনে বার হয় পরিবারের রথ। সে রথের যাত্রার নিয়মেও আছে বৈচিত্র্য। এ রাজ্যে এমন অনেক পরিবার আছে যাদের রথযাত্রা এলাকার মানুষের কাছেও একটা ঐতিহ্য। শতাব্দী প্রাচীন এসব রথযাত্রা চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। কাঁসর, ঘণ্টা, শঙ্খধ্বনি, হরির লুঠ, দ্বারিভোগ, আরও কত যে নিয়ম! এসব রথ ঘিরেও স্থানীয় মানুষের মধ্যে উৎসাহের অন্ত থাকে না।

কলকাতায় এদিন চিরাচরিত প্রথা মেনে বার হয় ইসকনের রথ। ইসকনের রথের রশিতে গত কয়েক বছর ধরেই প্রথম টান পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার ইসকনের রথে বড় আকর্ষণ বসিরহাটের সাংসদ নুসরত জাহান। ইসকনই তাঁকে আমন্ত্রণ জানায়। ধর্মীয় ভেদাভেদের উর্ধ্বে উঠে নুসরতের রথের রশিতে টান অবশ্যই বৃহত্তর বার্তা দিল সমাজে। মায়াপুরেও রথযাত্রা উপলক্ষে মহা ধুমধাম। সকাল থেকেই শুরু হয় উৎসব। এছাড়া রাজ্যের বিভিন্ন কোণায় এদিন রথ বার হয়। অনেক পরিবারের প্রাচীন রীতি রথ বার করা। সেই রীতি, পরম্পরা এবারও বজায় রেখেছেন তাদের বংশধরেরা। সেসব রথ নির্দিষ্ট পথ পরিক্রমা করে এদিন।

রথযাত্রার দিন মানেই কচিকাঁচাদের আনন্দ। হয় বাড়িতে মুড়ে রাখা রথ ঝেড়ে ঝুরে বার করা, নয়তো নতুন রথ কেনা। বাহারি পাতা, মালা, ফুল, রংবাহারি কাপড়, থার্মোকল দিয়ে সেজে ওঠে সেসব রথ। কোনওটা একতলা, কোনওটা দোতলা, কোনওটা তিনতলা তো কোনওটা আরও বড়। সেই রথে বসানো হয় মাটি বা ছবির ফ্রেমে বাঁধানো জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। তারপর পুজো দিয়ে বাতি জ্বালিয়ে, ধূপ দিয়ে সেই রথে টান পড়ে কচি হাতের। কেউ রাস্তায় তো কেউ ছাদে, বিকেল নামতেই রথের রশিতে পড়ে টান। মুখে থাকে ভেঁপু। শৈশবের এই আনন্দ চিরদিন না ভোলা স্মৃতি হয়ে থেকে যায় মানুষের মনে। যা তার পরবর্তী প্রজন্মের হাত ধরে বেঁচে থাকে কালের নিয়মে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026