Entertainment

রতন টাটাকে ছোটু বলে সম্বোধন করে বিপাকে তরুণী

টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটা ভারতীয় শিল্প জগতের এক কিংবদন্তী নাম। ভারতের একদম প্রথমসারির গুটিকয়েক শিল্পপতির একজন তিনি। সেই রতন টাটা গত মঙ্গলবার ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন। সকলকে জানান তিনি এই সোশ্যাল প্ল্যাটফর্মে ১০ লক্ষ ফলোয়ার্স পেয়েছেন। সেই পোস্ট করার পর অনেকেই কমেন্ট করেন।

রতন টাটার করা পোস্টের পর তাঁকে অভিনন্দন জানাতে গিয়ে এক তরুণী লেখেন ‘কনগ্র্যাচুলেশনস ছোটু’। রতন টাটাকে ছোটু বলে সম্বোধন! প্রাথমিক বিস্ময় কাটিয়ে শুরু হয় পাল্টা ওই তরুণীকে তিরস্কার। অনেকেই তাঁকে নানাভাবে এমন শব্দ চয়নের জন্য তিরস্কার করেন। অনেকেই লেখেন, এটা রতন টাটার মত মানুষকে অপমান করা। এটা লজ্জার।

এই অবস্থায় ওই তরুণীকে রক্ষা করতে এগিয়ে আসেন খোদ রতন টাটা। কার্যত তাঁকে আছড়ে পড়তে থাকা তিরস্কার থেকে বাঁচানোর চেষ্টা করেন ভারতের এই বর্ষীয়ান শিল্পপতি। রতন টাটা লেখেন, সকলের মধ্যেই একটা শিশু বাস করে। তাই এই তরুণীকে সম্মান দিন। রতন টাটার এমনভাবে ওই তরুণীকে রক্ষা করাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026