Entertainment

কাকে পাশে পেলে তাঁর ভোর সুন্দর হয়, ফাঁস করলেন রশ্মিকা

পাশে এমন কাউকে যদি পাওয়া যায় যার উপস্থিতি ঘুম থেকে ওঠার পর সকালটা সুন্দর করে দিতে পারে। তাঁর জীবনে তেমন কেউটা কে এবার জানিয়ে দিলেন রশ্মিকা মন্দানা।

অভিনেত্রী হিসাবে তিনি ইতিমধ্যেই সারা ভারতে জনপ্রিয়। দক্ষিণ ভারত থেকে উত্থান হলেও তিনি এখন গোটা দেশের পুরুষ হৃদয়ে ঝড় তুলছেন। পর্দায় তাঁর উপস্থিতি দর্শকদের হলমুখী করছে।

দক্ষিণের পুষ্পা থেকে বলিউডের অ্যানিম্যাল, একের পর এক হিট সিনেমায় তাঁর উপস্থিতি সিনেমার আকর্ষণ বাড়িয়ে দিয়েছে।

সেই নায়িকা রশ্মিকা মন্দানা এতদিনে জানালেন কাকে পাশে পেলে তাঁর ঘুম ভাঙা সকালটা সুন্দর হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি সেকথা জানিয়ে দিয়েছেন। বিছানায় তার সঙ্গে জড়িয়ে ছবিও দিয়েছেন রশ্মিকা।

রশ্মিকা লিখেছেন অরা হল সে যাকে পাশে পেলে তাঁর সকালটা সেরা সকাল হয়ে ওঠে। অরা হল রশ্মিকার লোমশ পোষ্য সারমেয়।

কাজের কারণে যাকে মাঝে মাঝে যে তিনি চোখে হারান তাও কয়েকদিন আগে জানিয়েছিলেন রশ্মিকা। তাঁর সেই পছন্দের কুকুরটিকে জড়িয়ে বিছানায় একটি ছবিও পোস্ট করেছেন এই নায়িকা।

অনেক নায়ক নায়িকারই পোষ্যদের প্রতি একটা আলাদা ভালবাসা রয়েছে। সেই তালিকায় যে রশ্মিকাও রয়েছেন তা এবার অরার ছবি পোস্ট করে ও তার সম্বন্ধে জানিয়ে স্পষ্ট করলেন রশ্মিকা।

রশ্মিকার ‘দ্যা গার্লফ্রেন্ড’ নামে একটি সিনেমা মুক্তি পেতে চলেছে। ৫টি ভাষায় ডাব করা হয়েছে সিনেমাটি। এছাড়া ‘রেনবো’ নামে একটি সিনেমায় দেখা যাবে তাঁকে। দেখা যাবে ‘চাভা’ নামে একটি সিনেমাতেও।

ব্যস্ত এই দক্ষিণী নায়িকার রণবীর কাপুরের সঙ্গে অ্যানিম্যাল সিনেমাটি ইতিমধ্যেই বক্স অফিসে ভাল ফল করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026