যত গণ্ডগোল ‘পদ্মাবতী’-র শ্যুটিং-এ! সঞ্জয় লীলা বনশালির এই ছবির ক্লাইম্যাক্সের শ্যুটিং চলছিল মুম্বইয়ে। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে মাথায় চোট পান তিনি। তারপরও তিনি শ্যুটিং করছিলেন। কিন্তু মাথা ফেটে তখন রক্ত ঝরতে শুরু করেছে। রক্ত দেখে দ্রুত সেটেই ওষুধপত্র লাগানো হয়। পরে রণবীরকে মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্ষত এতটাই গভীর ছিল যে তাঁর মাথায় সেলাই পড়ে। কিন্তু তাতেও দমবার পাত্র নন পদ্মাবতী সিনেমায় আলাউদ্দিন খিলজি। ফের ফিরে আসেন সেটে। চোট নিয়েই সম্পূর্ণ করেন তাঁর অংশের শ্যুটিং। এখন যা অবস্থা তাতে পদ্মাবতী সিনেমার শ্যুটিং শেষ করতে পারলে বাঁচেন সঞ্জয় লীলা বানসালী। এর আগে সিনেমার কিছু দৃশ্য রাজস্থানে শ্যুট করতে গিয়ে কর্ণী সেনার হামলার মুখে পড়তে হয় তাঁকে। মারও খেতে হয় ডিরেক্টরকে। সেখান থেকে চলে এসে মুম্বইয়ে সেট তৈরি পদ্মাবতীর শ্যুটিং শুরু করেন। সেখানেও বিপত্তি। দুষ্কৃতী তাণ্ডবে পুড়ে যায় গোটা সেট। এবার সিনেমার মুখ্য চরিত্র রণবীরের মাথায় চোট! সব নিয়ে ল্যাজে গোবরে দশা সঞ্জয় লীলা বনশালি!
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…